বিজেপিতে মোহভঙ্গ, হেভিওয়েট সহ-সভাপতি ফিরে এলেন ঘরে! শক্তিবৃদ্ধি তৃণমূলের

২০২১-এর আগে বিজেপিতে ধারাবাহিক ভাঙন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান শুনে অনেক হেভিওয়েটও বিজেপি ছেড়ে ফিরে আসছেন তৃণমূলে। কালিম্পং থেকে কাকদ্বীপ- সর্বত্রই একই ছবি দেখা দিচ্ছে।

২০২১-এর আগে বিজেপিতে ধারাবাহিক ভাঙন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান শুনে অনেক হেভিওয়েটও বিজেপি ছেড়ে ফিরে আসছেন তৃণমূলে। কালিম্পং থেকে কাকদ্বীপ- সর্বত্রই একই ছবি দেখা দিচ্ছে। বিজেপিতে ভাঙন চলছে জঙ্গলমহলে। এবার জঙ্গলমহলের পুরুলিয়ায় বিজেপির মোহ কাটিয়ে তৃণমূলে ফিরে এলেন প্রাক্তন সহ-সভাপতি।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন সহ সভাপতি

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন সহ সভাপতি

মমতার ডাক শুনে পুরুলিয়া বিজেপিতে ভাঙন ধরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি বিষ্ণু মাহাতো। তাঁর মোহভঙ্গ হল বিজেপিতে। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অবশেষে। এই বিষ্ণু মাহাতো তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেছেন। মাঝে কিছুদিন বিজেপিতে কাটিয়ে ফিরে এলেন তৃণমূলে।

বিজেপিতে মোহভঙ্গ, ফিরলেন তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গ, ফিরলেন তৃণমূলে

পুরুলিয়ার রঘুনাথপুরের এই নেতা দক্ষ সংগঠক বলে পরিচিত। কিন্তু বিজেপিতে গিয়ে কাজ করার জায়গা পাননি। একপ্রকার কোণঠাসা ছিলেন তিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শুনে আর কালবিলম্ব করেননি। তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ফিরে এসেছেন পুরনো দলে। ঘরে ফিরে পেয়েছেন স্বস্তি।

মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া আরও একজনের

মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া আরও একজনের

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন দলত্যাগীদের ফিরে আসতে। তিনি বলেছিলেন, যাঁরা ভুল করে তৃণমূল ছেড়েছেন, তাঁরা ফিরে আসুন। তারপরই বিষ্ণু মাহাতো ঠিক করে নেন তৃণমূলে যোগ দেবেন। সেইমতো তৃণমূলের তেরঙ্গা পতাকা হাতে তুলে নিলেন তিনি।

পুরনো দলে ফিরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন

পুরনো দলে ফিরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন

বিষ্ণু মাহাতো তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডু তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন। পুরনো দলে ফিরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। বিষ্ণু মাহাতো বলেন, এই তো শুরু, আর অনেক বিজেপি নেতা-কর্মী লাই দিয়ে রয়েছেন। শীঘ্রই তাঁরা তৃণমূলে ফিরবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+