বাবুল সুপ্রিয়র তোপে মমতার ২১ জুলাই, কী বললেন আসানসোলের বিজেপি সাংসদ
২১জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। সমাবেশের নামে কলকাতাকে অচল করার বিরুদ্ধে সরব বাবুল। প্রকৃত শহিদদের পরিবার কতজন ক্ষতিপূরণ পেয়েছেন প্রশ্ন বাবুলের
একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ।
কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

টুইটে তাঁর মন্তব্য, কী করে কাজের দিনে সমাবেশ ডেকে কলকাতাকে অচল করে দিতে পারে সরকার? একুশে জুলাইয়ের অনুষ্ঠান কী শনিবার করা যেত না? প্রশ্ন করেছেন বাবুল।
Hw cn Govt itself stall KOL city on a Friday?Can't 21stJuly b celebrated on a Saturday?If the intent is noble, the date shudnt matter•Alas👎🏿
— Babul Supriyo (@SuPriyoBabul) July 21, 2017
একুশে জুলাইয়ের প্রেক্ষিতে প্রকৃত শহিদদের পরিবারগুলির কতজন ক্ষতিপূরণ পেয়েছেন তা নিয়ে প্রশ্ন করেছেন বাবুল সুপ্রিয়। সমাবেশের আয়োজনের টাকা কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
'খুব জানতে ইচ্ছে করে':প্রকৃত শহীদদের পরিবার কত ক্ষতিপূরণ পেয়েছে?এত 'আয়োজন'-এর টাকা এলো কোথা থেকে?COAL-মাল হ্যায় ভাই সব COAL-মাল হ্যায়'👴🏿
— Babul Supriyo (@SuPriyoBabul) July 21, 2017












Click it and Unblock the Notifications