নামের সংজ্ঞা বদলে দিয়েছেন! শনি ও রবিবার প্রধানমন্ত্রী দিদি, মমতাকে তীব্র আক্রমণ বাবুলের
পুরুলিয়ায় দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বাবুল সুপ্রিয়র। তিনি বলেন, মমতা নামটাই মিথ্যা। কেননা এই নামের মধ্যে মমতারনামগন্ধ নেই।
পুরুলিয়ায় দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বাবুল সুপ্রিয়র। তিনি বলেন, মমতা নামটাই মিথ্যা। কেননা এই নামের মধ্যে মমতার নামগন্ধ নেই। তাঁর মধ্যে শুধুই নিষ্ঠুরতা রয়েছে বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। সূত্রের খবর অনুযায়ী, তাঁর মুখে মুখ্যমন্ত্রী সুলভ কোনও কথা বলেও আক্রমণ করেন বাবুল।

'মমতা নামটাই মিথ্যা'
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাবুল সুপ্রিয় বলেন, মমতা নামটাই মিথ্যা। কেননা এই নামের মধ্যে মমতার নামগন্ধ নেই। তাঁর মধ্যে শুধুই নিষ্ঠুরতা রয়েছে বলে মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। তাই তাঁর নাম নিষ্ঠুর ব্যানার্জি হলে ভাল হত বলে কটাক্ষ করেন বাবুল। তিনি বলেন, দিদি মানে বাড়তি ভালবাসা। কিন্তু দিদির সংজ্ঞাই
বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা প্রকৃত দিদির মানে বাংলায় ফেরত আনতে চান বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

'তৃণমূল নেত্রীই রয়ে গিয়েছেন মমতা'
বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেন, ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী ছিলেন, আর এখনও তৃণমূল নেত্রীই রয়ে গিয়েছেন। রাজ্যে গুণ্ডাদের নেতা বানানো হচ্ছে বলে অভিযোগ করেন বাবুল।

'শনি ও রবিবার প্রধানমন্ত্রী দিদি'
দেশে তৈরি বিরোধী জোটকে মহাচোরবন্ধন বলে কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। একই ফ্রেমে ভারতের দুর্নীতিগ্রস্ত নেতারা রয়েছেন বলেও অভিযোগ করেন বাবুল। কটাক্ষ করে বাবুল বলেন, সোমবার প্রধানমন্ত্রী হবেন অখিলেশ, মঙ্গলবার প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, বুধবার প্রধানমন্ত্রী হবেন চন্দ্রবাবু নাইডু। আর শনি ও রবিবার প্রধানমন্ত্রী হবেন দিদি।












Click it and Unblock the Notifications