পুলিসের উপর হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা
পুলিসের উপর হামলা চালানোর অভিযোগে বীরভূমের নলহাটি থেকে গ্রেফতার করা হল বিজেপি যুব মোর্চা নেতা ধ্রুব সাহাকে। রামপুরহাট আদালত তাঁকে ৮ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিসের উপর হামলা চালানোর অভিযোগে বীরভূমের নলহাটি থেকে গ্রেফতার করা হল বিজেপি যুব মোর্চা নেতা ধ্রুব সাহাকে। রামপুরহাট আদালত তাঁকে ৮ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে পুলিসকে মারধর, পুলিসের গাড়ি ভাঙচুর করা সহ অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। চিটফান্ড বা বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিস। শনিবার রাতে ধ্রুব সাহা কে নলহাটি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। গোপনসূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস তাকে গ্রেফতার করে। যদিও বিজেপি নেতা শ্যামপদ মন্ডলের দাবি রাজনৈতিক কারণে ও মিথ্যা মামলা ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications