পঞ্চায়েতের কর্মকর্তাদের মারধরে মেদিনীপুরে গ্রেফতার বিজেপি নেতা
মোহনলাল পটাশপুর এলাকার এক বিজেপি নেতা।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার এক গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান, পঞ্চায়েতের সঞ্চালককে মারধর করা ও পুলিশের গাড়িতে ভাঙচুর করার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মোহনলাল শী-কে গ্রেফতার করেছে পুলিশ। মোহনলাল পটাশপুর এলাকার এক বিজেপি নেতা।

গত ২ সেপ্টেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রভুরাম দাস ও সঞ্চালক মনীন্দ্র নাথ গিরিকে মারধর করা হয়। অভিযোগ বিজেপির লোকজন তাদের ঘিরে মারধর করে। সেখানে পুলিশ গেলে পুলিশের ওপর চড়াও হয় তারা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। সেই ঘটনার পর সাত জনকে গ্রেফতার করা হয়। কিন্তু পলাতক ছিলেন মোহনলাল। তাকে পটাশপুরের সিংদা মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেছেন যে, প্রভুরামের বিরুদ্ধে কাটমানি নেওয়া ও অর্থ তছরূপ করার অভিযোগ আছে, কিন্তু পুলিশ তাকে বাঁচাতে চাইছে। যারা তার শাস্তি দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে।
অন্যদিকে পটাশপুরের তৃণমূল কংগ্রেসের নেতা তাপস মাজি বলেছেন যে প্রভুরামের ওপর হামলা চালিয়েছিল বিজেপি। তাদের পুলিশ গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications