বিজেপি নেতার বাড়িতে বোমা তৈরির কারখানার হদিশ, গ্রেফতার অভিযুক্ত
দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা তৈরির কারখানার হদিশ পেল পুলিস। গ্রেফতার করা হয়েছে বুলু বর্মন নামে অভিযুক্ত ওই বিজেপি কর্মীকে। দিনহাটার নাজিরহাট এলাকায় গত কয়েকদিন ধরেই রাজনৈতিক হিংসার পারদ চড়ছিল।
দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা তৈরির কারখানার হদিশ পেল পুলিস। গ্রেফতার করা হয়েছে বুলু বর্মন নামে অভিযুক্ত ওই বিজেপি কর্মীকে। দিনহাটার নাজিরহাট এলাকায় গত কয়েকদিন ধরেই রাজনৈতিক হিংসার পারদ চড়ছিল। গতকাল রাতে সাহেবগঞ্জ থানার পুলিশ ওই বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

লোকসভা ভোটের পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল বলে দাবি করেছেন বাসিন্দারা। সেই অন্তর্দ্বন্দ্বের কারণে প্রায়ই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকে। তারপর থেকেই এলাকায় গজিয়ে উঠেছিল বোমা এবং অস্ত্র কারখানাটি।
বিজেপির সাংগঠনিক পদ গুলির নির্বাচনে পর বুলু বর্মনের গোষ্ঠীর লোকেরা তার বাড়িতে বোমা তৈরির কারখানা বানায় বলে দাবি বাসিন্দাদের। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications