অর্জুন সিং এর কনভয় রুখে বিজেপি কর্মীকে গ্রেফতার ব্যারাকপুরে

অর্জুন সিং এর কনভয় রুখে বিজেপি কর্মীকে গ্রেফতার ব্যারাকপুরে

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ির কনভয় দাঁড় করিয়ে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ঘটনার জেরে সাময়িক যানজট সৃষ্টি হয় ব্যারাকপুর চিড়িয়ামোড় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিজের কনভয় নিয়ে জরুরি কাজে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সে সময়ই অর্জুন সিং এর কনভয় আটকায় পুলিশ। সাদা পোশাকে থাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কনভয়ের মধ্যে পিছনের গাড়িতে থাকা এক বিজেপি কর্মীকে গাড়ির দরজা জোর করে খুলে আটক করে নিয়ে গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এই ঘটনার জেরে বিজেপি সাংসদ অর্জুন সিং গাড়ি থেকে নেমে পড়েন। ঘটনায় জয়েন্ট সিপি অজয় ঠাকুরের সঙ্গে প্রকাশ্য রাস্তায় তর্কাতর্কি শুরু হয় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

অর্জুন সিং এর কনভয় রুখে বিজেপি কর্মীকে গ্রেফতার ব্যারাকপুরে

পুলিশ জানিয়েছে, আটক হওয়া বিজেপি কর্মীর নাম বিট্টু জয়সয়াল। সে অর্জুন অনুগামী বলেই পরিচিত । তার বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহর এলাকায়। আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে আটক করা হয়েছে বিট্টু সিংকে।

এদিকে এই ঘটনায় ফের পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

তিনি বলেন, 'হালিশহরে সংঘর্ষের ঘটনায় আমি সহ ১৩ জনের বিরুদ্ধে পুলিশ ও এক তৃণমূল নেতা মামলা করেছিল। সেই মামলা থেকে আজ আমরা ১৩ জন এক সঙ্গে জামিন পাই। ব্যারাকপুর কোর্ট থেকে যখন বাড়ি ফিরছিলাম, তখন ব্যারাকপুর চিঁড়িয়ামোড় এলাকায় আমাদের কনভয় আটকে দেয় পুলিশ। আমার গাড়ির সামনে অন্য গাড়ি দাঁড় করিয়ে দেয় ওরা। পিছনের গাড়ির ভিতর থেকে বিজেপির একনিষ্ট কর্মী বিট্টু জয়সোয়ালকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। ওর বিরুদ্ধে কি মামলা আছে কিছুই বলেনি। জোর করে ওকে নিয়ে চলে গেল। এভাবেই আমাদের উপর পুলিশ হেনস্থা করছে।

তিনি আরও জানান, এর আগে ওনার বাড়িতে পুলিশের উপস্থিতিতে ২০০ তৃণমূলের গুন্ডা হামলা করেছিল। তখন পাড়ার লোকরা তাড়া করে ওই গুন্ডা বাহিনীকে হটিয়ে দেয় ।

আজকে সাদা পোশাকে পুলিশ এসে আমার গাড়ি আটকে প্রকাশ্য রাস্তার উপর থেকে আমার দলের কর্মীকে তুলে নিয়ে চলে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজেপি কর্মীদের উপর এরকম হেনস্থা করা হচ্ছে। গোটা ঘটনা আজ রাস্তায় ঘটেছে, সবাই দেখেছে। আপনারা জানেন আমার সঙ্গে সি আর পি এফ থাকে, ওদের সংযত করেছি। সাদা পোশাকে এভাবে সাংসদের গাড়ি আটকালে প্যারা মিলিটারিরা গুলি চালাতে পারত। কিন্তু এরকম কিছু ঘটেনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+