সেন্থিলের পর বিজেপি নেতা গ্রেফতার তামিলনাড়ুতে, বাক স্বাধীনতা হরণের পাল্টা অভিযোগ
তিনদিন আগে তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিলবালাজিকে অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার করে ইডি। জয়ললিতার মন্ত্রিসভায় দুর্নীতির অভিযোগ স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্যকে গ্রেফতার করা হয়। তারপর এক টুইট বিতর্কে গ্রেফতার করা হল বিজেপি নেতা এসজি সূর্যকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারির পরই গর্জে ওঠে বিজেপি। তামিলনাড়ুতে বাক স্বাধীনতা হরণের চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করে বিজেপি জানায়, টুইটের জেরে গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়। বিজেপি রাজ্য সভাপতি এই গ্রেফতারের নিন্দা করেছে। রাজ্য সরকার বাক স্বাধীনতা খর্ব করতে পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিজেপি।

তামিলনাড়ুর এক বিজেপি নেতাকে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতারর করা হয়েছে। ধৃত তামিলনাড়ু রাজ্য সম্পাদক এসজি সূর্য। তিনি মাদুরাইতে একজন স্যানিটেশন কর্মীর মৃত্যুর অভিযোগে একটি টুইট করার জন্য গ্রেফতার হন।
ওই টুইটে এসজি সূর্য মাদুরাইয়ের সাংসদ ভেঙ্কটেসনকে তাঁর নীরবতার জন্য আক্রমণ করেছেন। মাদুরাই জেলা পুলিশ আবার জেলায় এমন ঘটনা ঘটেছে বলে অস্বীকার করেছে। রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই টুইটারে বলেন, রাজ্য সম্পাদকের গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়। তাঁর ভুল ছিল ডিএমকে-র মিত্রদের ভুল ধরিয়ে দেওয়া।
তিনি টুইটে আরো লেখেন, "বাকস্বাধীনতা হ্রাস করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা এবং সামান্য সমালোচনার জন্য বিচলিত হওয়া একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষে অপ্রীতিকর। প্রকৃতপক্ষে এই ঘটনা স্বৈরাচারী শসানের লক্ষণ। স্বৈরাচারীদের থেকে অনুপ্রেরণা নিয়ে তামিলনাড়ুর ডিএমকে সরকার চলছে। এই গ্রেফতারর আমাদের নিরস্ত করবে না।
Tamil Nadu BJP state secretary SG Surya was arrested by the Madurai district cyber crime police in Chennai last night. He was arrested in connection with his recent tweet on Madurai MP Su Venkatesan: Police officials
— ANI (@ANI) June 17, 2023
গ্রেফতারের নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই কাউন্সিলর বিশ্বনাথনকে উদ্দেশ্য করে একটি চিঠিতে এসজি সূর্য বলেন, মাদুরাইয়ের একজন স্যানিটেশন কর্মী মারা গিয়েছিলেন। কারণ তাঁকে নোংরা জলে কাজ করতে বাধ্য করা হয়েছিল। সেই কারণে তাঁর শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছিল।
আইন দ্বারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মৃত স্যানিটেশন কর্মীকে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অবলম্বন করতে বাধ্য করা হয় বলে বিজেপি নেতা সিপিআইয়ের কাউন্সিলর বিশ্বনাথনের নিন্দায় সরব হন। চিঠিটি সূর্য তাঁর টুইটার হ্যান্ডেলে তাঁর করা টুইটের সাথে সংযুক্ত করেন।
একই টুইটে মাদুরাইয়ের সাংসদ ভেঙ্কটেসনকে তাঁর নীরবতার জন্য আক্রমণ করেন সূর্য। তিনি লেখেন, "তোমরা বিচ্ছিন্নতাবাদের নকল রাজনীতি করছো। এই দুর্গন্ধের রাজনীতি থেকে মানুষকে বাঁচার পথ খুঁজে দাও সাথী!" তামিল ভাষায় করা তাঁর টুইটের বাংলা তর্জমা হতে পারে এমনটাই।












Click it and Unblock the Notifications