রাজীব কুমার খুন হতে পারেন তৃণমূলের হাতে! চাঞ্চল্যকর বয়ান বিজেপি নেতা অর্জুনের

আরএসএসের কড়া অনুশাসনের স্বাদ পেলেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়। এই প্রথম তিনি আরএসএসের ক্যাম্পে এসে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলেন।

বিস্ফোরক অর্জুন সিংহ জানালেন তৃণমূলের হাতেই খুন হয়ে যেতে পারেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তিনি গ্রেফতার হলে পিসি-ভাইপোর কীর্তি সামনে চলে আসবে। রাজীব কুমারের মুখ তাই চিরতরে বন্ধের পরিকল্পনা করতে পারে তৃণমূল। রাজীব কুমারকে নিয়ে এমনই আশঙ্কা অর্জুন সিংয়ের।

পিসি-ভাইপোর নাম আসতে পারে

পিসি-ভাইপোর নাম আসতে পারে

অর্জুন মনে করেন, রাজীব কুমার গ্রেফতার হলে জেরার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নাম তুলে আনতে পারেন। রাজীব কুমার মুখ খুললে পিসি-ভাইপোর নাম আসতে পারে- এই আশঙ্কা থেকেই রাজীব কুমারের জীবন এখন বিপন্ন বলে মনে করেন তিনি।

রাজীব কুমারের জীবন বিপন্ন

রাজীব কুমারের জীবন বিপন্ন

তিনি বলেন, রাজীব কুমারের জীবন বিপন্ন, কারণ তাঁর কাছে অনেক তথ্য আছে। সেই কারণেই তিনি আশঙ্কা করছেন- খুন হতে পারেন রাজীব কুমার। অর্জুনের অভিযোগ, তৃণমূল সরকার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রুদ্ধে চক্রান্ত করছে। একটা সময় তাঁকে ব্যবহার করা হয়েছে, এখন তিনি চক্রান্তের বলি হতে পারেন।

জ্যোতিপ্রিয় ভুল বকছেন

জ্যোতিপ্রিয় ভুল বকছেন

শুধু মমতা-অভিষেকই নন, এদিন অর্জুনের নিশানা থেকে বাদ যাননি জ্যোতিপ্রিয় মল্লিকও। জ্যোতিপ্রিয় নারী ঘটিত মামলায় জর্জরিত হয়ে পাগল হয়ে গিয়েছেন। জ্যোতিপ্রিয় তাই ভুল বকছেন বলে অভিমত অর্জুনের। এদিন যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় ও রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেন অর্জুন সিং। এদিন অর্জুন সিংহ বারাসত বিশেষ আদালতে এসে একথা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+