আজ নয়, আসল দোল ২৩ মে! তৃণমূলকে চ্যালেঞ্জ অর্জুনের
আসল দোল হবে ২৩ মে। দোলের দিন এমনটাই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং।
আসল দোল হবে ২৩ মে। দোলের দিন এমনটাই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। এদিন, নিজের এলাকা মেঘনা জুট মিল এলাকায় দোল খেলেন অর্জুন সিং।

অর্জুন সিং দোলে অংশ নিতেই স্লোগান ওঠে ভারত মাতা কি জয়। অর্জুন সিং জিন্দাবাদ। ব্যারাকপুরে বিজয়ী হবে কে, প্রশ্নের উত্তর দিলেন না সরাসরি। তিনি বললেন, আকাশপুত্র আকাশে থাকবে। আর ভূমিপুত্র ২৪ ঘন্টা সাধারণ মানুষের সঙ্গে থাকবে। এইসঙ্গেই তিনি বলেন ২৩ মে এই দোলের থেকেও হাজার গুণ বড় দোল হবে এখানে।
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা না হলেও, ব্যারাকপুর আসন থেকে অর্জুন সিং দাঁড়াবেন এটা নিশ্চিত। আর ২৩ মে ভোট গণনা।
ইতিমধ্যেই এলাকায় অর্জুন সিং-এর প্রভাব খর্ব করতে উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে শাসকদল। সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি থেকে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ, সব থেকেই অর্জুন কিংবা তার অনুগতদের সরাতে চেষ্টা চলছে পুরো দমে।












Click it and Unblock the Notifications