গদ্দারগুলো গ্যাস খাওয়াচ্ছে মোদীকে! তৃণমূল নেত্রীকে পাল্টা দিলেন অর্জুন সিং

মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দারির অভিযোগ নিয়ে সরব হলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, তাঁরা গদ্দারি শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দারির অভিযোগ নিয়ে সরব হলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, তাঁরা গদ্দারি শিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। রবিবার গয়েশপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে দুই গদ্দারকে তাড়ানোর কথা জানান। প্রসঙ্গত সেই দুজন হলেন, মুকুল রায় ও অর্জুন সিং।

গয়েশপুরের সভা থেকে আক্রমণ মমতার

গয়েশপুরের সভা থেকে আক্রমণ মমতার

গয়েশপুরের সভা থেকে নাম না করে মুকুল রায় ও অর্জুন সিংকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা গদ্দারকে তাড়িয়ে দিয়েছি। সে বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে। অন্য একটা গদ্দার তৈরি হয়েছিল ভাটপাড়ায়। তাঁকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক করেছি। নিজে না খেয়ে খাইয়েছি। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসকে লুটে নিয়েছে তারা। গদ্দারদের থেকে সাবধান হওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারগুলো মোদীকে গ্যাস খাওয়াচ্ছে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নেতা তৈরি করেন, বললেন মমতা

তিনি নেতা তৈরি করেন, বললেন মমতা

নাম না করে মুকুল রায় ও অর্জুন সিংদের আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নেতা নেত্রী তৈরি করেন। বিশ্বাসঘাতকদের নিয়ে কাজ করেন না। দরজা খোলা হয়েছে, যার যার যাওয়ার দরকার রয়েছে চলে যাও। মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুব-মা-বোনেদের থেকে তিনি তৈরি করে নেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার থেকেই গদ্দারি শিখেছেন, বললেন অর্জুন

মমতার থেকেই গদ্দারি শিখেছেন, বললেন অর্জুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই গদ্দারি শিখেছেন তাঁরা। এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল নেতা অর্জুন সিং। প্রথমে কংগ্রেসের সঙ্গে, পরে এনডিএ-র সঙ্গে তিনি গদ্দারি করেছিলেন বলে মন্তব্য করেন অর্জুন সিং। কংগ্রেস থেকে মৌসম নূর তৃণমূলে গেলে অসুবিধা নেই, কিন্তু তৃণমূল থেকে কেউ গেলেই সে গদ্দার হয়ে যায়। কটাক্ষ করেন অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+