রায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবার কাছাকাছি হতেই বিস্ফোরক অর্জুন! কেঁপে উঠল মুকুল-শুভ্রাংশু গড়

ভোটের পর থেকেই কিছুটা হলেও আড়ালেই ছিলেন মুকুল রায়। একদিকে যখন বিধায়কদের নিয়ে বৈঠক করছেন দিলীপ ঘোষ তখন কোনও রকমে শপথ নিয়েই বিধানসভা ছেড়েছেন মুকুল রায়। তাৎপর্যপূর্ণ ভাবে বিধানসভায় সুব্রত বক্সির সঙ্গে কথাও বলেন তিনি।

ভোটের পর থেকেই কিছুটা হলেও আড়ালেই ছিলেন মুকুল রায়। একদিকে যখন বিধায়কদের নিয়ে বৈঠক করছেন দিলীপ ঘোষ তখন কোনও রকমে শপথ নিয়েই বিধানসভা ছেড়েছেন মুকুল রায়। তাৎপর্যপূর্ণ ভাবে বিধানসভায় সুব্রত বক্সির সঙ্গে কথাও বলেন তিনি। শুধু তাই নয়, আগামিদিনে যা বলার ডেকে বলবেন বলে মন্তব্য করেন মুকুল।

আর তা থেকেই জল্পনা হয় রাজনৈতিকমহলে। তাহলে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়? যদিও পরবর্তীকালে বিজেপিতেই রয়েছেন বলে টুইট করেণ কৃষ্ণনগরের এই বিধায়ক। কিন্তু এরপরেও জল্পনা তাঁকে ঘিরে।

মুকুল-পত্নীকে অভিষেকের দেখতে যাওয়া ঘিরে জল্পনা

মুকুল-পত্নীকে অভিষেকের দেখতে যাওয়া ঘিরে জল্পনা

গত কয়েকদিন ধরেই অসুস্থ মুকুল-পত্নী। অবস্থা সঙ্কটজনক বলেই খবর। আর এরপরেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা হয় শুভ্রাংশু রায়ের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় তাঁর সঙ্গে। আর এই সাক্ষাৎ ঘিরেই প্রশ্ন উঠতে থাকে। 'মুকুল রায়ের স্ত্রী মাতৃসম', তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার পর এমনটাই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা আরও জল্পনাকে উস্কে দেয়। আর এরপরেই মুকুল-পত্নীকে দেখতে হাসপাতালে পৌঁছে যান দিলীপ ঘোষ। যা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়।

মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না!

মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না!

ভোট মিটতেই আরও কাছাকাছি রায় এবং বন্দ্যোপাধ্যায়ের পরিবার! আর এটাকে মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না, সে কথা সাফ দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। বিজেপি বিধায়ক মুকুল রায়ের সঙ্গে শাসক শিবিরের সম্পর্ক নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে তাতে বিজেপি নেতারা ক্ষুব্ধ বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। কটাক্ষ করে অর্জুন বলেন, 'রায় পরিবার' ও ব্যানার্জি পরিবারের কী সম্পর্ক তৈরি হচ্ছে, তা আমার জানা নেই। তবে তাঁর সাফ বক্তব্য, বিজেপির কর্মীর যখন ঘরছাড়া, তখন এই সম্পর্ক ভাল চোখে দেখছে না মানুষ।

লক্ষ লক্ষ কর্মী বাড়ি ছাড়া!

লক্ষ লক্ষ কর্মী বাড়ি ছাড়া!

অর্জুন সিং বলেন, 'লক্ষ লক্ষ কর্মী বাড়ি ছাড়া। ভোট পরবর্তী হিংসায় অনেক কাকিমার কোল খালি হচ্ছে।' তাই অভিষেক 'কাকিমা'কে দেখতে গিয়েছিলেন বলে যে যুক্তি শুভ্রাংশু দিয়েছেন, তা মানতে রাজি নন অর্জুন। তিনি আরও বলেন, 'শহিদ সৈকত ভাওয়ালের খুনীরা পার পেয়ে গেল। সেখানে ব্যক্তিগত সম্পর্কের কথা মানায় না।' উল্লেখ্য, সম্প্রতি শুভ্রাংশু বলেছেন, 'সৌজন্য নয়, নিজের কাকিমাকে দেখতে এসেছিলেন অভিষেক।'

গালিগালাজ করছেন বিজেপি কর্মীরা

গালিগালাজ করছেন বিজেপি কর্মীরা

অর্জুন সিং-এর আরও দাবি, বিজেপির অনেক কর্মীই তাঁকে ফোন করে গালিগালাজ করছেন। তবে মুকুল রায় দলবদলের ভুল করবেন না বলে মনে করেন তিনি। ব্যারাকপুরের দাপুটে নেতার দাবি, যাঁরা ব্যক্তিগত সম্পর্কের কথা বলে দেখতে আসছেন, তাঁরা ঘরছাড়াদেরও দেখে আসুন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের স্ত্রী। একমো সাপোর্টে রয়েছেন তিনি। করোনা মুক্ত হলেও এখনও তাঁর শারীরিক অবস্থা ভাবাচ্ছে চিকিৎসকদের। এরই মধ্যে আচমকা তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই ঘটনার আগেই মুকুল-পুত্র শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট ঘিরেও জল্পনা বাড়ে। ইঙ্গিতে বিজেপির আত্মসমালোচনার কথা তিনি বলেছিলেন সেই পোস্টে। এরপরই অভিষেক হাসপাতালে যাওয়ায় মুকুল ও মমতার দূরত্ব কমছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+