রাম ভক্তদের ভয় পাচ্ছেন মমতা, মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, ফের একুশের ভোটের হুঙ্কার অর্জুন সিংয়ের

রাম ভক্তদের ভয় পাচ্ছেন মমতা, মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, ফের একুেশর ভোটের হুঙ্কার অর্জুনের

আর বেশি সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। সেকারণেই তিনি রাম ভক্তদের ভয় পাচ্ছেন। বুধবার রাম মন্দিরের শিলান্যাসের সূচনায় ফের হুঙ্কার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। এদিন সকালে তিনি মন্দিরে গিয়ে রামের পুজো করেন। যজ্ঞানুষ্ঠানও করেন অর্জুন সিং।

মমতাকে আক্রমণ অর্জুনের

মমতাকে আক্রমণ অর্জুনের

রাজ্যে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। একদিন সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন মমতা। এবার তাঁর সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। রাম মন্দিরের শিলান্যাসের সূচনাতেই তার ইঙ্গিত রয়েছে। বুধবার এমনই হুঙ্কার দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

রাম ভক্তদের ভয় পাচ্ছেন মমতা

রাম ভক্তদের ভয় পাচ্ছেন মমতা

রাম ভক্তদের ভয় পাচ্ছেন মমতা সেকারণেই ৫ তারিখ লকডাউন ঘোষণা করেছেন তিনি। কিন্তু মানুষের আবেগকে আটকাতে পারবেন না তিনি। মানুষ স্বতোঃস্ফূর্ত হয়েই আজ মন্দিরে প্রদীপ জ্বালাবে। মমতা মানুষের আবেগ বুঝতে পারছেন না বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ।

মন্দিরে পুজো অর্জুনের

মন্দিরে পুজো অর্জুনের

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসের শুভক্ষণে সামিল হয়েছে রাজ্য বিজেপিও। মন্দিরে পুজো দিয়ে সেই শুভক্ষণ উদযাপন করেছেন রাজ্যের বিজেপি নেতারা। তাতে সামিল হয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও। তিনিও নিজে সকালে গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। যজ্ঞ করেছেন।

অযোধ্যায় রাম মন্দিরের সূচনা

অযোধ্যায় রাম মন্দিরের সূচনা

অযোধ্যায় রাম মন্দিরের সূচনার মধ্য দিয়ে ৫০০ বছরের লড়াই পূর্ণতা পেল বলে দাবি করেছেন অর্জুন সিং। এই দিনটিকে ভারতের ধর্মীয় স্বাধীনতা প্রাপ্তির দিন বলে মনে করেন বিজেপি নেতা। সেকারণেই এই উৎসব পালন করছে মানুষ। এমনই দাবি বিজেপি সাংসদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+