সৌরভ কি বিজেপিতে? জল্পনা উস্কে দিল অরবিন্দ মেননের মন্তব্য, নতুন করে চড়ছে পারদ

সৌরভ কি বিজেপিতে? জল্পনা উস্কে দিল অরবিন্দ মেননের মন্তব্য, নতুন করে চড়ছে পারদ

এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি মহারাজ। তার মধ্যেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা উস্কে িদলেন অরবিন্দ মেনন। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ্যে জানিয়েছেন, সৌরভ বাংলার বাঘ, তিনি বিজেপিতে এলে কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাব। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেউ সৌরভের সঙ্গে বিজেপির যোগ নিয়ে জল্পানা শুরু হয়েছে। মানসিক চাপেই সৌরভের হার্ট অ্যাটাক হয়েছে বলে দাবি করেছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। যদিও সৌরভ নিজে এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সৌরভ কি বিজেপিতে

সৌরভ কি বিজেপিতে

বাংলার রাজনৈতিক মহলে এই জল্পনা নতুন নয়। গত কয়েক সপ্তাহ ধরে সৌরভের বিজেপিতে যোগ দানের জল্পনা মাথা চারা দিয়েছে। রাজ্যপালের সঙ্গে সৌরভের সাক্ষাৎ। অমিত শাহের সঙ্গে দিল্লিতে একমঞ্চে সৌরভকে দেখা যাওয়া এই নিয়ে জল্পনার পারদ চডছিলই। তারমধ্যে হঠাৎ করে মহারােজর অসুস্থতা সেই জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সব দলের রাজনৈিতক নেতারাই ভিড় করতে শুরু করেছিলেন সৌরভকে দেখতে। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য নিজে দাবি করেছিলেন সৌরভের উপর বিজেপিতে যাওয়ার চাপ রয়েছে। কিন্তু তিনি চান না বিজেপি কেন সৌরভ কোনও রাজনৈতিক দলে যান।

অরবিন্দ মেননের মন্তব্যে জল্পনা

অরবিন্দ মেননের মন্তব্যে জল্পনা

এই ঘটনার পরেই হঠাৎ করে হাসপাতালে সৌরভের ছাড়া পাওয়ার কথা ছিল যেদিন সেই বুধবারই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন বলে বসেন সৌরভ বাংলার বাঘ। তিনি বিজেপিতে যোগ দিলে কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাবেন। তবে সৌরভের উপর এই নিয়ে কোনও চার নেই বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। তার পরেই জল্পনা নতুন করে চড়তে শুরু করেছে।

সৌরভ কী জানালেন

সৌরভ কী জানালেন

এদিকে আজ হাসপাতাল থেকে সৌরভকে ছাড়ার কথা থাকলেও মহারাজ নিজেই একদিন থেকে যেতে চেয়েছেন বলে জানিয়েছেন উডল্যান্ডস কর্তৃপক্ষ। সূত্রের খবর সৌরভের কোলেস্টেরল ও থাইরয়েডের মাত্রা বেড়েছে সেকারণেই তাঁকে আরও একটা দিন হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। আগামিকাল তিনি বাড়ি ফিরবেন বলে জানানো হয়েছে। এদিকে সৌরভ নিজে জানিয়েছেন তিনি এখন একেবারেই সুস্থ এবং এবার থেকে কেবল নিজের জন্য বাঁচতে চান বলে জানিয়েছেন।

হাসপাতালে সৌরভ

হাসপাতালে সৌরভ

দিল্লি থেকে ফিরে আসার পরেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম করতে করতেই অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যাথা নিয়ে তাঁতে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক হয়েছে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হলেও দুিট স্ট্রেন বসাতে হয়েছে সৌরভের হার্টে। দেবী শেঠি এসে দেখে গিয়েছেন সৌরভকে। তার পরামর্শ নিয়েই হাসপাতালে থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+