'আত্ম অহংকার ছাড়ো- আত্ম বিশ্লেষণ করো', নাম না করে ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে তোপ অনুপম হাজরার
'আত্ম অহংকার ছাড়ো- আত্ম বিশ্লেষণ করো', নাম না করে ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে তোপ অনুপম হাজরার
ফের বঙ্গ বিজেপিতে প্রকাশ্যে বিদ্রোহ। আবারও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করলেন বিজেপি নেত্রা অনুপম হাজরা। ফেসবুক পোস্টে আবারও রাজ্য বিজেপি নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। তবে এবার আর কারোর নাম করে নিশানা করেননি তিনি। একুশের ভোটের পর থেকেই বিজেপির অন্দরে বিদ্রোহ মাথাচারা দিয়ে উঠেছে। একের পর এক নেতা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অনুপম হাজরার বিতর্কিত পোস্ট
ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অনুপম হাজরা। তিনি ফেসবুক পোস্টে তিনি িলখেছেন, 'আত্ম অহংকার ছাড়ো- আত্ম বিশ্লেষণ করো। ধীরে ধীরে মানুষ গুলো হারিয়ে যাচ্ছে। মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ।' অনুপম হাজরার এই পোস্টের পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আরও এক নেতা বিদ্রোগী হতে শুরু করেছেন। একুশের ভোটের পর বঙ্গ বিজেপি দলটি কার্যত আড়াআড়ি ভাবে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একের পর এক নেতা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করতে শুরু করেছেন।

সুকান্ত বনাম দিলীপ
একুশের ভোটের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিেয় সুকান্ত
মজুমদারকে রাজ্য সভাপতি পদে বসানো হয়। তারপর থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্রমশ জোরাল হচ্ছে।
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একের পর এক বিজেপি নেতা বিদ্রোহী হয়ে উঠেেছন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রকাশ্যেই এই নিয়ে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন।

আদি নব্যের দ্বন্দ্ব
প্রকাশ্যে এসে পড়েছে বিজেপির অন্দরের আদি নব্যের দ্বন্দ্ব। বিধানসভা ভোটের পর পুরসভা ভোটেও ধরাশায়ী বিজেপি। প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দলের। একের পর এক নেতা পদ ছাড়তে শুরু করেছে। একুশের ভোটের পর থেকে বিজেিপ েছড়ে টিএমসিতে ফিরতে শুরু করেছিল। এবার প্রকাশ্যে একে অপরের সঙ্গে বিরোধিতায় জড়িয়ে পড়েছেন তাঁরা। অনুপম হাজরা শুরু নন মুখ খুলতে শুরু করেছেন আরও অনেক বিজেপি নেতা। কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে দলটি।

রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ
সুকান্ত মজুমদার নেতৃত্বে আসার পর থেকেই নাকি নিচু তলার কর্মীদের কথা শোনা হচ্ছে না। তাঁরা দলের গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত থেকে শুরু করে নেতাকর্মীদের সমস্যা জানার চেষ্টা করছেন না। এমনই অভিযোগ উঠেছে জেলায় জেলায়। তার জেরেই তীব্র অসন্তোষ শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুেলছেন জেলার নেতা কর্মীরা। তাঁরা নানা ভাবে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications