সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ। অভিযুক্ত মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ। অভিযুক্ত মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মাম্পি প্রধান বিজেপির বলেই জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ মালদহের পঞ্চায়েত প্রধান মাম্পি রজন ও তাঁর স্বামীর বিরুদ্ধে। তৃণমূলের তরফে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই কাজটি করা হচ্ছে। মূলত পোস্টার ও ব্যানারে বিকৃত করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি। আরও অভিযোগ এইসব ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জেলা সভাধিপতি গৌর মণ্ডল জানিয়েছেন, এই
ঘটনায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাম্পি রজন ও তাঁর স্বামী। ঘটনায় ষড়যন্ত্র করে বিজেপির নাম খারাপের চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications