'ফেলিওর সরকার, আর ৯ মাসও কাটবে না, বিদায় নেবেন মমতা', চরম হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের
'ফেলিওর সরকার, আর ৯ মাসও কাটবে না, বিদায় নেবেন মমতা', হুঁশিয়ারি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের
বাংলার একটি মেয়ের সঙ্গে লাঞ্ছনা হলে তার প্রতিশোধ নেবে বঙ্গ বিজেপি। বাগনান কাণ্ড নিয়ে ফের ফুঁসে উঠলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি মমতা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে। আর ৯ মাসও থাকতে পারবেন না মমতা। তার আগেই বিদায় নেবেন তিনি।

মমতাকে হুঁশিয়ারি
নারী নির্যাতন রুখতে ব্যর্থ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাগনানে মহিলা খুনের ঘটনায় ফের রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার নারী নির্যাতন রোখা তো দূরের কথা নারীর সম্মান পর্যন্ত রাখছেন না মহিলা মুখ্যমন্ত্রী। তাই এবার আর সহ্য করবে না রাজ্যের নারীরা। রুখে দাঁড়াবে সরকারের বিরুদ্ধে। এবার প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে বলে হুঁশিয়ারি গিয়েছেন তিনি।

বিদায় নেবেন মমতা
রাজ্যে একুশের বিধানসভা ভোটের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। করোনা পরিস্থিিতর মধ্যেই আন্দোলনের পারা চড়িয়েছে বিজেপি। বাগনানে মহিলা খুনের ঘটনায় শাসক দলেকে দায়ী করে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে বিজেিপ। সেই সূত্র ধরেই বিজেপি মহিলা মোর্চার সভা নেত্রী বলেেছন, আর ৯ মাস বাকি আছে নির্বাচনের। কিন্তু সেই সময়টাও পুরো করতে পারবেন না মমতা। তার আগেই তাঁকে বিদায় নিতে হবে।

মহিলারা সুরক্ষিত নন রাজ্যে
বাগনানের পর গাইঘাটা একের পর মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে রাজ্যে। গাইঘাটায় নির্যাতিতা মহিলার বাড়িতে যান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। সেখানে বিজেপি কর্মীর মেয়েকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই নিয়ে প্রতিবাদে সরব হন তিনি। একের পর এক ঘটনা বুঝিয়ে দিয়েছে রাজ্য মহিলারা সুরক্ষিত নন। উদাহরণ হিসেবে পার্কস্ট্রিট থেকে কামদুনির ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি।

সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ
মঙ্গলবার প্রেস ক্লাবে বিক্ষোভ দেখান বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ। আরামবাগে সংবাদিক গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ। পরে পুলিস গিয়ে তাঁদের সরিয়ে দেয়। রাজ্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications