রাজ্যে ধর্ষিতা মেয়েদের রেট বেঁধে দিচ্ছে তৃণমূল, এবার অবসর নিন মমতা, বিস্ফোরক অগ্নিমিত্রা

রাজ্যে ধর্ষিতা মেয়েদের রেট বেঁধে দিচ্ছে তৃণমূল, এবার অবসর নিন মমতা, বিস্ফোরক অগ্নিমিত্রা

রায়গঞ্জে দুই কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায ফুঁসে উঠলেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। রাজ্য সরকারকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেছেন অগ্নিমিত্রা। তিনি বলেছেন রাজ্যের ধর্ষিতা মহিলাদের রেট বেঁধে দিয়েছেন মমতা সরকার।

রাজ্যে ধর্ষিতা মেয়েদের রেট বেঁধে দিচ্ছে তৃণমূল, এবার অবসর নিন মমতা, বিস্ফোরক অগ্নিমিত্রা

রায়গঞ্জে দুই কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল পৌঁছে গিয়েছিলেন তাঁদের বাড়িতে। সেখানেই তিনি অভিযোগ করেছেন তৃণমূল সরকার রাজ্যের ধর্ষিতাদের জন্য রেট বেঁধে দিয়েছে। বিবাহিত মহিলা ধর্ষিতা হলে ২০ হাজার টাকা আর অবিবাহিত মহিলা ধর্ষিতা হলে ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। বিজেপি নেত্রী এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি নেত্রী বলেছেন এবার মমতার অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। বিজেপি সোনার বাংলা গড়ে নেবে বলে জানিয়েছেন তিনি। আর আগেও রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা নিয়ে সরব হয়েছিলে বিজেপি সভানেত্রী। উত্তরবঙ্গে গিয়ে কড়া আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী। একাধিকবার উত্তরবঙ্গে গিয়ে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+