খুন, সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল, বিজেপিতে চলে আসুন, শুভেন্দুকে আহ্বান অগ্নিমিত্রার
খুন, সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল, থাকতে পারবেন না, বিজেপিতে চলে আসুন, শুভেন্দুকে আহ্বান অগ্নিমিত্রার
রামগড়ের সভার পরে শুভেন্দুকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েেছ। শুভেন্দুকে দলে টানতে চেষ্টার কসুর রাখছে না বিজেপি। অন্যদিকে তৃণমূলও হাল ছাড়তে নারাজ। বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন তৃণমূল খুন, সন্ত্রাসের রাজনীতি করে। সেই দলে আর থাকতে পারবেন না শুভেন্দু অধিকারী।

শুভেন্দুকে বার্তা অগ্নিমিত্রার
বিজেপিতে চলে আসুন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিলে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে এমনই বার্তা দিলেন বিজেপি মহিলামোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস এখন খুন, সন্ত্রাসের রাজনীতি করছে। সেখানে থাকতে পারবেন না শুভেন্দু অধিকারী। একমাত্র বিজেপিতে এলেই তিনি সুস্থভাবে রাজনীতি করতে পারবেন।

শুভেন্দুর বার্তা
গতকাল রামনগরের সভা থেকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'মুখ্যমন্ত্রী তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনি। আমি দলের নির্বািচত প্রতিনিধি মনোনিত হয়ে আসিনি।'
শুভেন্দু এই মন্তব্যে তৃণমূল ছাড়ার কথা বলেননি ঠিকই আবার দলের প্রতি তিনি যে অসন্তুষ্ট সেটা স্পষ্ট করে দিয়েছেন।

শুভেন্দুকে নিয়ে ফের বৈঠক
বরফ গলাতে ফের শুভেন্দুকে নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই প্রবীণ সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে নিয়ে ফের বৈঠকে বসবেন। এর আগে ভাইফোঁটার দিন শুভেন্দুর সঙ্গে এক দফায় বৈঠক সেরেছেন সৌগত রায়। সেখানে শুভেন্দু তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন। একাধিক ইস্যুতে তিনি যে অসন্তুষ্ট সেটা স্পষ্ট করে িদয়েছিলেন। শুভেন্দুর সেই বক্তব্য দলনেত্রীকে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন সৌগত রায়।

অভিষেক, প্রশান্ত কিশোরে অসন্তোষ
শুভেন্দু অধিকারী সৌগত রায়ের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যেভাবে অভিষেক এবং প্রশান্ত দল পরিচালনা করছেন তাতে প্রবল আপত্তি জানিয়েছেন তিনি। সৌগত রায়ের কাছে এই অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই বার্তা দলনেত্রীর কাছে পৌঁছে গিয়েছেন সৌগত রায়।












Click it and Unblock the Notifications