যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অগ্নিমিত্রার শাড়ি ছেঁড়ার চেষ্টা! বিজেপি নেত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অগ্নিমিত্রার শাড়ি ছেঁড়ার চেষ্টা!

রাজ্যের শিক্ষাঙ্গনে এক বেনজির ঘটনার ছবি বৃহস্পতিবার তুলে ধরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ভিতর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে যেভাবে সেখানের পড়ুয়ারা আগ্রাসন দেখিয়েছেন, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুধু বাবুল নয়, বৃহস্পতিবার এবিভিপি-র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও। এমনই অভিযোগ স্বনামধন্য এই ডিজাইনারের।

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অগ্নিমিত্রার শাড়ি ছেঁড়ার চেষ্টা! বিজেপি নেত্রীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

বৃহস্পতিবারের ঘটনা ঘিরে রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠেন ডিজাইনার অগ্নিমিত্রা পল। তিনি বলেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশুনা করে। এরাই আবার অসহিষ্ণুতা ও গণতন্ত্রের কথা বলেন!.. ' অগ্নিমিত্রার অভিযোগ, যাদবপুর চত্বরে এবিভিপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য। বিজেপি নেত্রীর দাবি, তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা চলেছে যাদবপুরে। তিনি জানান, কোনও রকমে হেনস্থার বাধা পেরিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পেরেছিলেন বৃহস্পতিবার।

অগ্নিমিত্রার দাবি, যেভাবে বাবুল সুপ্রিয়কে ও তাঁকে বিশ্ববিদ্যালয় চত্বরে হেনস্থা করা হয়েছে তা বেনজির। যাদবপুরে বাম ছাত্র রাজনীতির সদস্যদের বিরুদ্ধে চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুলে ক্ষোভ ফেটে পড়েন তিনি। তাঁর দাবি, যাদবপুর চত্বরের যা পরিস্থিতি ছিল তাতে , তাঁকেও মারধর করতে ছাড়া হত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+