নিগৃহীতা দলের মহিলা নেত্রী, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিগৃহীতা দলের মহিলা নেত্রী, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দলের অন্দরেই গণ্ডগোল বাড়ছে বিজেপির। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক বিজেপি নেত্রী। তাঁর বিরুদ্ধে ৩ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। এমনকী একাধিকবার টাকাও নিয়েছেন তিিন এমনই অভিযোগ করা হয়েছে।

দলেরই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দলেরই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিজেপি টিচার্স সেলের মহিলা সদস্যের। গত ৩ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করা হয়েছে। একাধিকবার নিগৃহীতার কাছে টাকাও নিয়েছেন বিজেপি নেতা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিজেপির টিচার্স সেলের মহিলা কর্মীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। পুলিসের কাছে এমনই অভিযোগ করেছেন নিগৃহীতা। কিন্তু বিয়ের কথা বলতেই বেঁকে বসেন তিনি। এমনকী নিগৃহীতার কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা দিতেও অস্বীকার করেন অভিযুক্ত বিজেপি নেতা। তারপরেই ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিিন।

মহিলা মোর্চার হুঁশিয়ারি

মহিলা মোর্চার হুঁশিয়ারি

কয়েকদিন আগে নারী নির্যাতন নিয়ে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। বাগনান, গাইঘাটায় গিয়ে একাধিক হুঁশিয়াির দিয়েছিলেন তিনি। এবার রাজ্যের কোনও নারী নির্যাতিত হলে বিজেপি চরম পদক্ষেপ করবে বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই দলের মহিলা নেত্রীর উপর দলেরই নেতার এই নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এসেছে।

অস্বস্তি বাড়ছে বিজেপি

অস্বস্তি বাড়ছে বিজেপি

একই দিনে পর পর দুটি ঘটনায় চাপ বেড়েছে বঙ্গ বিজেপির। পাণ্ডুয়ায় আম্ফানের ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। তার পরেই দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। দুয়ে মিলে একটু চাপেই রয়েছেন দিলীপরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+