ঘরে ঘরে স্কুটি দেবে বিজেপি, প্রত্যেক বাড়িতে হবে চাকরি, বর্ধমানের সভা থেকে ভোট প্রতিশ্রুতি সৌমিত্রর

ঘরে ঘরে স্কুটি দেবে বিজেপি, প্রত্যেক বাড়িতে হবে চাকরি, বর্ধমানের সভা থেকে ভোট প্রতিশ্রুতি সৌমিত্রর

বিজেপি ক্ষমকায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে। পূর্ববর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ঘরে ঘরে চাকরির ব্যবস্থাও করবে বিজেপি সরকার। মমতা সরকারের আমলে রাজ্যে কর্মসংস্থাল তলানিতে এসে ঠেকেছে। পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে, আগে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়ে দেখাক মোদী সরকার।

সৌমিত্রর ভোট প্রতিশ্রুতি

সৌমিত্রর ভোট প্রতিশ্রুতি

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ভোট প্রতিশ্রুতি দিয়ে বসলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মমতা সরকারের সাইকেল বিতরণের প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে ঘরে ঘরে স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেবে। একই সঙ্গে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিজেপি নেতা।

পাল্টা তোপ তৃণমূলের

পাল্টা তোপ তৃণমূলের

সৌমিত্র খাঁর ভোট প্রতিশ্রুতি নিয়ে পাল্টা আক্রমণ শানিেয়ছে তৃণমূল কংগ্রেসও। কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে আগে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়ে দেখাক মোদী সরকার তারপরে স্কুটি দেওয়ার কথা বলবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির নেতা নেত্রীরা ভোট প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। বিশেষ করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বিজেপি নেতারা।

বিতর্কে সৌমিত্র

বিতর্কে সৌমিত্র

খণ্ডঘোষের সভা থেকে ভোট প্রতিশ্রুতি দিতে গিয়ে বাংলার সাহিত্য গুলিয়ে ফেলেছেন। অন্নদামঙ্গলের লাইন উদ্ধৃত করে তিনি বলেছেন জীবনানন্দ দাশের লেখা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনির কথা বলতে গিয়ে সৌমিত্র খাঁ বলেছেন, জীবননান্দ দাশের লেখা কবিতার অংশ। তাই নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। ভারতচন্দ্রের লেখা কাব্যের অংশকে জীবনানন্দের লেখা বলে যিনি চালাচ্ছেন তাঁরা আবার বাংলা শাসনের কথা বলছেন বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

বাংলার সংস্কৃতি নিয়ে কটাক্ষ

বাংলার সংস্কৃতি নিয়ে কটাক্ষ

বাংলার সংস্কৃতি নিেয় বিজেপি নেতাদের একের পর এক ভুল মন্তব্যে মুখ পুড়েছে দিলীপ ঘোষদের। অমিত শাহ শান্তিনিকেতনে গিয়ে বলেছিসেন বীরভূমে জন্মেছেন রবীন্দ্রনাথ ঘোষ। দিলীপ ঘোষও বিদ্যাসাগরের লেখা সহজপাঠ বলে মন্তব্য করেছিলেন। তাই নিয়েও সমালোচনা শুরু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+