পুলিশকে ঘোল খাইয়ে রুট বদলে পুরসভার দিকে বিজেপির মিছিল, রণক্ষেত্র এলাকা
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির পুরসভা অভিযান। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তার জন্য আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ। জলকামান থেকে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। ধর্মতলা চত্ত্বরে সকাল থেকেই
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির পুরসভা অভিযান। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তার জন্য আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ। জলকামান থেকে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। ধর্মতলা চত্ত্বরে সকাল থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে ছিল।
পুলিশের অনুমতি না মিললেও বিজেপি কিন্তু পুরসভা অভিযানের সিদ্ধান্তে অনড় রয়েছে। সেই মতো কার্যত মিছিল শুরু হতেই পুলিশকে ঘোল খাওয়ালো বিজেপি নেতা-কর্মীরা। অন্য রুট দিয়ে কলকাতা পুরসভার সামনে পৌঁছে যাওয়ার চেষ্টা বিজেপির।

সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাওয়ার চেষ্টা
সুবোধ মল্লিক স্কোয়ার দিয়ে মিছিল কলকাতা পুরসভাতে যাওয়ার কথা ছিল বিজেপির। সে মতো পুলিশের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে শেষ মুহূর্তে বদলে যায় রুট! সেন্ট্রাই অ্যাভিউনিউ দিয়ে এগোতে থাকে বিজেপির মিছিল। হঠাত করে রুট বদলে পুলিশও ঘাবড়ে যায়। কিছুটা পরিস্থিতি আয়ত্তে আসা মাত্র পুলিশ চাদনি চকের সামনে ব্যারিকেড করতে শুরু করে। ব্যাপক পুলিশের গাড়ি নিয়ে আসা হয়। দ্রুত বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক ধরপাকড় শুরু করে দেওয়া হয়।

একাধিক বিজেপি বিধায়ক গ্রেফতার
একাধিক বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি নেতা-কর্মীকে। একেবারে টানা হিজড়ে করে বিজেপি নেতা-কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁদের সবাইকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছে সেন্ট্রাল লক-আপে। বেশ কয়েকজনকে প্রেসিডেন্সি জেলেও নিয়ে যাওয়া হচ্ছে। কার্যত বিজেপির মিছিল বড়সড় আন্দোলনের রূপ নেওয়ার আগেই কলকাতা পুলিশ সেই মিছিলকে কার্যত ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শান্তিপূর্ণ মিছিল ছিল
শান্তিপূর্ণ মিছিল ছিল। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়েছে বিধায়কদের। এটা কি ধরনের অসভ্যতা। বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকার স্বৈরচারীর ভূমিকা নিয়েছে। অগ্নিমিত্রা পালকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আগে বিধায়ক বলেন, শান্তিপূর্ণ ভাবেই মিছিল করা হচ্ছে। কিন্তু যেভাবে পুলিশ কর্মীদের প্রিজন ভ্যানে তুলছে তা অসভ্যতা। কোন পশ্চিমবাংলাতে বাস করছি। গণতন্ত্র বলে কিছু নেই। প্রতিবাদ করলেই গ্রেফতার করা হয়েছে।

অনেকে অসুস্থ
এই অভিযানে বহু বিজেপি কর্মী অংশ নিয়েছেন। কিন্তু মিছিল শুরু হতে ব্যাপক ধরপাড়ক শুরু হয়। তোলা হয় প্রিজন ভ্যানে। আর সেই টানাপোড়নের মধ্যে পড়ে বিজেপি মহিলা মোর্চার বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications