রথযাত্রা বদলে যাচ্ছে পদযাত্রায়! তৃণমূলের বিরুদ্ধে বিকল্প পথে যুদ্ধের ডাক বিজেপির

রথযাত্রা না হলে কী হবে? এখনই ভেবে রেখেছে বিজেপি। রথযাত্রা কর্মসূচি না হলে গণতন্ত্র বাঁচাও যাত্রা হবেই। তা রথে বা গাড়িতে না করে পদযাত্রায় হবে বলে হুঁশিয়ারি দিল বিজেপি।

রথযাত্রা না হলে কী হবে? এখনই ভেবে রেখেছে বিজেপি। রথযাত্রা কর্মসূচি না হলে গণতন্ত্র বাঁচাও যাত্রা হবেই। তা রথে বা গাড়িতে না করে পদযাত্রায় হবে বলে হুঁশিয়ারি দিল বিজেপি। সেইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির আরামবাগের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন, যতক্ষণ না গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি মিলছে, ততক্ষণ আইন অমান্য চলবে।

আইন অমান্য চলবে

রথথাত্রার অনুমতি না পেলে বিজেপি যেমন পদযাত্রার মাধ্যমে গণতন্ত্র বাঁচাও আন্দোলন চালাবে, তেমনই আইন অমান্য কর্মসূচিও নেওয়া হবে রাজ্যজুড়ে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সমস্ত মহকুমা শাসকের দফতর, বিডিও অফিস, জেলাশাসক ও এসপি-র অফিসের সামনে আইন অমান্য করবে বিজেপি।

মোদী-শাহর সভা

মোদী-শাহর সভা

রথযাত্রার মাধ্যমে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে চেয়েছিল বিজেপি। সেই মামলা এখন আদালতে বন্দি। আদালত থেকে মুক্ত হয়ে রথযাত্রার বাস্তব রূপায়ণের জন্য অপেক্ষা না করে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এনে জনসভা করবে বিজেপি। জানুয়ারিতেই দুই শীর্ষ নেতাকে নিয়ে একাধিক সভা করার ভাবনা বঙ্গ নেতৃত্বের।

আদালতেও লড়াই চলবে

আদালতেও লড়াই চলবে

রথযাত্রা আদালতের আঙিনা থেকে রাজ্য প্রশাসনের অলিন্দে এলেও সমাধান সূত্র মেলেনি। তা আবার ফিরে গিয়েছে আদালতে। বিজেপি যেমন অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। শাসকের তরফেও জনস্বার্থ মামলা করা হয়েছে। এখ মামলার ফাঁস থেকে মুক্তি নেই, কারণ শীঘ্রই বড়দিনের ছুটি পড়ে যাবে আদালতে। তবু আইনি লড়াই চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

ভোটেও আছেন, কোর্টেও আছেন

ভোটেও আছেন, কোর্টেও আছেন

এর আগে দক্ষিণ ২৪ পরগনার উস্তির জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, তারা কোর্টেও লড়বেন। ভোটেও লড়বেন। যেখানে রথযাত্রা কর্মসূচি করতে দেওয়া হবে না, সেখানে আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে। এখন রথযাত্রাকে পদযাত্রায় বদলে দিয়ে রাজ্যের গণতন্ত্র নিয়ে সরব হতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+