লোকসভায় বিশেষ আলোচনা, দলের সাংসদের উপস্থিত থাকতে হুইপ জারি বিজেপির

লোকসভায় দলের সমস্ত সদস্যের উদ্দেশ্যে হুইপ জারি করল বিজেপি। শনিবার সকাল ১০টা থেকে বিজেপির সমস্ত সদস্যকে সারা দিন সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে।

লোকসভায় দলের সমস্ত সদস্যের উদ্দেশ্যে হুইপ জারি করল বিজেপি। শনিবার সকাল ১০টা থেকে বিজেপির সমস্ত সদস্যকে সারা দিন সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় বিষয়ে সরকারের অবস্থানের পক্ষে তাঁদের সমর্থন চেয়েছে বিজেপি। লোকসভায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও পাসের জন্য গৃহীত হবে।

লোকসভায় বিশেষ আলোচনা, সাংসদের উপস্থিত থাকতে হুইপ বিজেপির

সেই উদ্দেশ্যেই বিজেপির তরফে হুইপ জারি করে জানানো হয়েছে, ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী সংসদে উপস্থিত থেকে সরকারের অবস্থানকে সমর্থন করতে। দলের চিফ হুইপ রাকেশ সিং হুইপ জারি করে তা জানিয়েছেন।

এবার বাজেট অধিবেশনে সংসদের উভয় কক্ষে আর্থিক বাজেট এবং কৃষি আইন প্রয়োগের বিষয়ে বিরোধী দলগুলি ক্রমাগত কেন্দ্রকে আক্রমণ করেছে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা পি চিদাম্বরম তাঁর রাজ্যসভা ভাষণকালে বাজেটের সমালোচনা করে ধনী লোকের জন্য বাজেট বলে অভিহিত করেছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুরও এটিকে 'টেপিড বাজেট' বলে অভিহিত করেন। বলেন, এই বাজেটের হ'ল 'না জওয়ান, না কিষাণ'।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রাজ্যসভায় ২০২১-২২'এর কেন্দ্রীয় বাজেট নিয়ে বলেন, এই বাজেটে দরিদ্রদের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও বিরোধীরা সরকারকে অভিযুক্ত করার অভ্যাস থেকে বেরোতে পারেনি। তিনি বলেন, এই বাজেট আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+