তৃণমূলের নবজোয়ার কর্মসূচির তদারকিতে বিজেপি! এই উল্টো ছবি আসলে কীসের ইঙ্গিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি শুরু হচ্ছে হাওড়া। তার আগেই হাওড়ার জগৎবল্লভপুরে দেখা গেল উল্টো ছবি! তৃণমূলের নবজোয়ার কর্মসূচি তদারকি করছেন বিজেপির কার্যকর্তারা! রাজ্যে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক রেষারেষির যখন চরমে, তখন উলট-পুরাণের এই ছবি তাৎপর্যপূর্ণ।

হাওড়ার আজাদ কলেজের মাঠে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি প্রস্তুতি শুরু হয়েছে। সেই নবজোয়ার কর্মসূচির তদারকি করছেন কি না স্থানীয় বিজেপি নেতৃত্ব! এমনই অকল্পনীয় ও নজিরবিহীন দৃশ্য দেখা গেল হাওড়ার জগৎবলভপুর ব্লকে।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির তদারকিতে বিজেপি

হাওড়ার জগৎবলভপুর ব্লকের ওই কলেজ মাঠেই ক্যাম্প করে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি শুরু হয়েছে। হাওড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেসের সেই দলীয় কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনাটিকে রাজনৈতিক সৌহার্দ্য বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

যদিও একে দলবদলের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিষেকের নবজোয়ারের তদারকি করে বিজেপি নেতারা তৃণমূলে যোগ দেওয়ার পদক্ষেপ নিলেন। সেইসঙ্গে প্রার্থী নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আভাস দিয়ে রাখলেন।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির তদারকিতে বিজেপি

জেলায় জেলায় চলছে নবজোয়ার কর্মসূচি। কোচবিহার থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ সফর করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা পেরিয়ে মেদিনীপুর হয়ে তৃণমূলের নবজোয়ার এবার প্রবেশ করছে হাওড়ায়। শনি ও রবিবার হাওড়ায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি।

আর এখানেই দেখা গেল উল্টো ছবি। দলের নবজোয়ার কর্মসূচির তদারকি এবার তৃণমূল করছে না। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির তদারকিতে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতাদের। তা দেখেই চক্ষু চড়কগাছ বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বের। নতান্তই সৌহার্দ্র্যপূর্ণ রাজনীতি নাকি দলবদলের ইঙ্গিত তা নিয়ে তৈরি হয়েছে মস্ত ধন্দ।

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির তদারকিতে বিজেপি

যদিও একে দল বদলের ইঙ্গিত বলেই মন্তব্য স্থানীয় শাসক দলের। এই বিষয়টিকে সৌজন্য বলতে অস্বীকার করেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব। জগৎবল্লভপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় দাবি করেন, এটা সৌজন্য নয়, বরং বিজেপি সহ রাজ্যের সব বিরোধী দল বুঝতে পেরেছে শুধু জগৎবল্লভপুর নয়, সারা বাংলার মাটি অভিষেক বন্দোপাধ্যায়কে স্বাগত জানাবে।

বিজেপিও এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি। জেলা নেতৃত্বের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন তৃণমূলের দলীয় কর্মসূচির তদারকিতে বিজেপির নেতারা শামিল হয়েছেন, তা ভাবাচ্ছে তাঁদের। জেলা নেতৃত্ব কৈফিয়ৎ তলব করেছেন মণ্ডল কমিটির কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+