বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ! উন্নয়ন নিয়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ অনুব্রত-র

তৃণমূলের নামে মিথ্যা প্রচার করছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তাঁর দাবি, গত কয়েকবছরে রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তার একাংশও করতে পার

তৃণমূলের নামে মিথ্যা প্রচার করছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তাঁর দাবি, গত কয়েকবছরে রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তার একাংশও করতে পারবে না বিজেপি।

জেলা তৃণমূলের আইটি সেলের বৈঠক

জেলা তৃণমূলের আইটি সেলের বৈঠক

জেলা তৃণমূলের আইটি সেলের বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত। বিধানসভা নির্বাচনে সামনে রেখে কী ভাবে কাজ করা হবে, কীভাবে উন্নয়নমূলক কাজকে তুলে ধরা হবে, তা নিয়ে আলোচনা হয়। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, প্রত্যেক ব্লক থেকে তৃণমূলের আইটি সেলের জন্য কর্মী নেওয়া হয়েছে। তাঁরা বিনা পারিশ্রমিকে কাজ করছেন।

বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারের নির্দেশ

বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারের নির্দেশ

অনুব্রত মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নামে মিথ্যা প্রচার করছে বিজেপি। এর বিরুদ্ধে পাল্টা প্রচারের বিষয় নিয়েও আলোচনা করা হয়। তাঁর অভিযোগ বিজেপি প্রচার করছে তৃণমূল আর ক্ষমতায় থাকছে না। এই ধরনের প্রচারের বিরুদ্ধে জবাব দেবে তৃণমূলের আইটি সেল।

উন্নয়ন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ

উন্নয়ন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ

উন্নয়ন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, গত কয়েকবছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে কিংবা চাকরি হয়েছে, তা বিজেপি করতে পারবে না। দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, এরপর আর কেউ বিজেপিতে থাকবে না।

সিপিএমকেও আক্রমণ

সিপিএমকেও আক্রমণ

দলের আইটি সেলের সভা থেকে সিপিএম-এর বিরুদ্ধেও আক্রমণ শানাতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+