সৌরভকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের! কাদের নিতে তৈরি বিজেপি

সৌরভকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের! কাদের নিতে তৈরি বিজেপি

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, সৌরভ একজন সম্মানীয় নাগরিক, ভারতের অধিনায়ক ছিলেন। তিনি বলেছেন, রাজনীতির দুরাবস্থার পরিবর্তনে ভাল লোকেদের দরকার। এদিনের চা চক্রে দিলীপ ঘোষ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই।

বিজেপি সবাইকে নেওয়ার জন্য তৈরি

বিজেপি সবাইকে নেওয়ার জন্য তৈরি

বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য, লড়াইয়ের জন্য। এদিন উত্তর দমদমে চা চক্রে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যাঁরা, যাঁরা বিজেপির সঙ্গে আসবেন, সবাইকে স্বাগত জানানো হবে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। তিনি বলেছেন, রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে। একইসঙ্গে তিনি বলেছেন, আগে দলে যোগ দিতে হবে সৌরভকে। কাজের মধ্যে দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ করতে হবে।

 ৭০০ কোটির দুর্নীতি আগে বলেননি কেন

৭০০ কোটির দুর্নীতি আগে বলেননি কেন

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অখিল গিরির অভিযোগ ৭০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে শুভেন্দু অধিকারী। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, অখিল গিরি এই দুর্নীতির কথা আগে বলেননি কেন? দিলীপ ঘোষের প্রশ্ন অখিল গিরির ভাগ ওর মধ্যে নেই তো, এতদিন চুপ ছিলেন কেন? তিনি আরও বলেন, মুখে বলে লাভ নেই, তথ্য দিন। অখিল গিরি-সহ তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বোকা বানানোর অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সত্যি যদি দুর্নীতি থাকে, তাহলে সবাইকেই বিচারের সামনে আসতে হবে।

বিজেপি কাউকে বাঁচাবে না, কাউকে মারবে না

বিজেপি কাউকে বাঁচাবে না, কাউকে মারবে না

অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার তাঁর ডায়মন্ড হারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা তোলাবাজ বলে আক্রমণ করেছিলেন। যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তাঁরা কাউকে বাঁচাবেন না, কাউকে মারবেনও না। তবে এটা ঠিক কেউ পার পারে না। তিনি বলেন, দেশে আইন আছে, সংবিধান আছে। সমস্ত রক্ষাকবচ নিয়েই সিবিআই তদন্ত করছে। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে চোর বললেন, আৎ তিনি চোর হয়ে গেলেন, তা তারা মনে করেন না। তিনি বলেন, এব্যাপারে যদি কারও কিছু বলার থাকে, তাহলে আদালতে যান। বিজেপি যেমন নারদা ও সারদা নিয়ে আদালতে গিয়েছিল। তিনি আরও বলেন, যাঁদের আদালতের ওপরে ভরসা নেই, তাঁরাই মিথ্যা কথা বলেন।

 বিজেপি দুর্নীতির বিরুদ্ধে

বিজেপি দুর্নীতির বিরুদ্ধে

এদিন দিলীপ ঘোষ বলেন, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে। তৃণমূল যাঁদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেটা প্রমাণ করতে হবে। দিলীপ ঘোষের কটাক্ষ এই প্রমাণ করতে গিয়ে তৃণমূল পার্টিটাই উঠে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+