শোভনের প্রতি ক্ষুব্ধ বিজেপি! মোদীকে ছেড়ে মমতা-প্রীতিতে একুশের আগে জল্পনা তুঙ্গে

মোদীর ভার্চুয়াল সমাবেশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো গিফ্ট পাঠিয়ে খেলাটা জমিয়ে দিয়েছিলেন। তারপর শোভন চট্টোপাধ্যায়ও দিদির জন্য শাড়ি পাঠান। তাতেই বেজায় চটেছে বিজেপি।

মোদীর ভার্চুয়াল সমাবেশের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় পুজো গিফ্ট পাঠিয়ে খেলাটা জমিয়ে দিয়েছিলেন। তারপর শোভন চট্টোপাধ্যায়ও দিদির জন্য শাড়ি পাঠান। তাতেই বেজায় চটেছে বিজেপি। বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই দেওয়ার পরও সক্রিয় না হওয়া, তার উপর মোদীকে ছেড়ে মমতা-প্রীতিতে জড়িয়ে পড়া বিজেপি ভালো ভাবে নেয়নি।

শোভনের ভূমিকরা ভালো লাগেনি বিজেপির

শোভনের ভূমিকরা ভালো লাগেনি বিজেপির

শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন অজ্ঞাতবাসে রয়েছে সক্রিয় রাজনীতি ছেড়ে। তিনি বিজেপিতে থেকেও বিজেপিতে নেই। মাঝেমধ্যেই জল্পনার পারদ চড়িয়ে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। মাজে তাঁকে নিয়ে হাল ছেড়ে দিলেও সম্প্রতি রাজ্য কমিটিতে স্থান দেওয়ার পরও শোভনের ভূমিকরা ভালো লাগেনি বিজেপির।

বিজেপির বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছেন শোভন!

বিজেপির বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছেন শোভন!

মোদী যখন মহাষষ্ঠীর ভাষণে বাংলাকে টার্গেট করতে যাচ্ছেন, তখনই বিজেপির বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় মোদীর ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকেননি, উল্টে তিনি মমতা‘দিদি'র পুজো উপহার নিয়ে মেতেছিলেন। মোদীর পুজো উদ্বোধনেও মুখ না দেখিয়ে তিনি মমতার পুজো উপহার গ্রহণ করেছেন, আবার তাঁকে পুজো উপহার দিতে ব্যস্ত থেকেছেন।

মমতার স্নেহের কাননই আছেন শোভন

মমতার স্নেহের কাননই আছেন শোভন

শোভনকে বিজেপির দিকে ঝুঁকিয়ে দিয়েছিলেন সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তারপর বিজেপি ঘটা করে তাঁকে রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য করে। কিন্তু শোভন বুঝিয়ে দিলেন তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কাননই আছেন। এখনও তিনি পদ্মশিবিরের শোভন হয়ে উঠতে পারেননি। হতে পারবেন কি না ভবিষ্যই বলবে।

শোভন-বৈশাখী মোদী-মুখো হননি

শোভন-বৈশাখী মোদী-মুখো হননি

মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একা শোভন চট্টোপাধ্যায়কেই নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও পুজোর উপহার পাঠিয়েছে্ন। দিদির কাছ থেকে পাওয়া উপহার ফেলে আর শোভন-বৈশাখী মোদী-মুখো হননি। তা ভালোভাবেল নেনয়ি বিজেপিও। বিজেপি তাই কঠোর সমালোচনা করেছে শোভন চট্টোপাধ্যায়ের।

একুশের আগে শোভন কী করবেন!

একুশের আগে শোভন কী করবেন!

বিজেপিতে শোভনের ভিত তাই আরও নড়বড়ে ঠেকছে ২০২১-এর নির্বাচনের আগে। শোভনের অবস্থান নিয়ে যেমন ধোঁয়াশা বিজেপিতে, রাজনৈতিক মহলও অন্যরকম কিছু ভাবছে। কেননা শোভনের বারবার অবস্থান বদলে ধন্দে রাজনৈতিক মহলও। তাই একুশের আগে শোভন কী করবেন, তা শুধু শোভনই জানেন।

যে কোনও মুহূর্তে দিদির দলে ফিরতে পারেন শোভন!

যে কোনও মুহূর্তে দিদির দলে ফিরতে পারেন শোভন!

শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর দলে সক্রিয় হননি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে ভাইফোঁটা নিতে চলে গিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন মুকুল রায় দলের সেকেন্ড অ্যান্ড কম্যান্ড হয়েও দল ছাড়তে পারেন, কিন্তু দিদির অনেক বেশি স্নেহের পাত্র তিনি। তাই অবাধ্য ভাইকে ডেকে নিতে ভোলেননি মমতা। তাই বিজেপির দিকে ঝুঁকে থাকলেও তিনি যে কোনও মুহূর্তে দিদির দলে ফিরতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+