বিজেপিকে মাইনাসে নামিয়ে দিয়েছেন খোদ দিলীপ ঘোষ! চাঞ্চল্যকর অভিযোগ দলের অন্দরেই

বিজেপিকে মাইনাসে নামিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি নেতা।

বিজেপিকে মাইনাসে নামিয়ে দিয়েছেন খোদ দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি নেতা। রাজ্য বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রেল শহরের ডাক সাইটে নেতা প্রদীপ পট্টনায়ক বলেন, প্রার্থী ঘোষণা করেই বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুরে বিজেপি মাইনাসে রান করছে।

বিজেপি এই কেন্দ্রে লড়াইয়ে নেই

বিজেপি এই কেন্দ্রে লড়াইয়ে নেই

উপনির্বাচনের ঠিক আগে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করে রাজ্য সভাপতির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন নিয়েছেন নিয়ে প্রদীপ পট্টনায়ক বিস্পফোরক অভিযোগ করেছেন। তিনি এমনও জানিয়েছেন, বিজেপি এই কেন্দ্রে লড়াইয়ে নেই। তাঁর সঙ্গে এবার লড়াই হবে তৃণমূল কংগ্রেসের। আর জিতবেন তিনই

ব্যাকফুটে বিজেপি, দায়ী দিলীপ

ব্যাকফুটে বিজেপি, দায়ী দিলীপ

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বাঁচাও কমিটির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রদীপবাবু। তারপরই তিনি জানিয়েছেন, এই কেন্দ্রে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী এখানে কোনও ফ্যাক্টর হবেন না। রেল শহরে বিজেপির ব্যাকফুটে চলে যাওয়ার জন্য দায়ী বিজেপির রাজ্য নেতৃত্ব।

বিজেপি মাইনাসে, প্লাস অন্য বিজেপি

বিজেপি মাইনাসে, প্লাস অন্য বিজেপি

প্রার্থী ঘোষণা করেই বিজেপি মাইনাস হয়ে গিয়েছে। এখানে আমাদের সঙ্গে লড়াই হবে তৃণমূলের। খড়গপুরের মানুষ বিজেপির পক্ষেই রয়েছেন। তৃণমূলের পক্ষে নেই কিন্তু। শুধু দিলীপ ঘোষের ভুল দল পরিচালনার জন্য বিজেপি মাইনাসে রান করছে। তবে বিজেপি হারলেও অন্য বিজেপি এখান থেকে জয়ী হবেন বলেই বিশ্বাস প্রদীপ পট্টনায়কের।

তিনিই আসল বিজেপি, দাবি

তিনিই আসল বিজেপি, দাবি

বিজেপি বাঁচাও কমিটির প্রার্থী হিসেবে মনোনীত হয়ে প্রদীপ পট্টনায়ক বলেন, আমরা দুঃখিত যে আমাদের এরকম একটা অবস্থান নিতে হচ্ছে। তবে তিনি বিজেপির হয়েই গুণগান করবেন। বিজেপির আদর্শ, বিজেপির চিন্তাধারা তিনি ছড়িয়ে দেবেন প্রচারে। নিজেকে আসল বিজেপি বলে দাবি করেন প্রদীপ পট্টনায়ক।

দিলীপবাবু অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছেন

দিলীপবাবু অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছেন

বিজেপি বাঁচাও কমিটির মনোনীত প্রার্থী প্রদীপ পট্টানায়কের ব্যাখ্যা, এটা আমাদের দুর্ভাগ্য, এটা বিজেপির মতো দলের দুর্ভাগ্য। বিজেপির রাজ্য সভাপতি যেভাবে দল চালাতে চাইছেন, তাতে আমরা ব্যথিত। আমরা জানতাম বিজেপি একটি স্বতন্ত্র পার্টি। কোনও সমস্যা হলেই দলীয় নেতৃত্ব জিজ্ঞাসা করত, কেন এমন হচ্ছে, কোথায় সমস্যা। কিন্তু দিলীপবাবু এসবের ঊর্ধ্বে। ওনার কাছে ওই প্রেমচাঁদ ঝা ছাড়া অন্য কারও অস্তিত্ব নেই। অনেক যোগ্য প্রার্থী ছিল, কিন্তু উনি কোনও কথাই শুনতে চাননি। উনি একেবারেই অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+