বিজেপির ফের কর্মসূচিতে অনুমতি দিল না লালবাজার! মিছিল হবেই, চ্যালেঞ্জ ছুঁড়লেন নেতারা

ফের কলকাতা পুলিশ এবং বঙ্গ বিজেপির মধ্যে সংঘাত! বিজেপির ডাকা মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিনের মূল অভিযুক্ত

ফের কলকাতা পুলিশ এবং বঙ্গ বিজেপির মধ্যে সংঘাত! বিজেপির ডাকা মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিনের মূল অভিযুক্ত দেবাঞ্জনের দাসের কড়া শাস্তির দাবিতে মিছিলের ডক দেওয়া হয়।

বিজেপির ফের কর্মসূচীতেও অনুমতি দিল না লালবাজার

কার্যত বিধানসভা নির্বাচনের বঙ্গ বিজেপি ধরাশায়ীর পর প্রথম বড় বিক্ষোভ, আন্দোলন কর্মসূচী ছিল সেটি। সেই মিছিলও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এবারও কলকাতা পুলিশের তরফে বঙ্গ বিজেপিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনও মিছিলের অনুমতি শহরে এই মুহূর্তে দেওয়া যাবে না।

যদিও বঙ্গ বিজেপির পাল্টা হুঁশিয়ারি, পুলিশ অনুমতি না দিলেও শহরে মিছিল হবেই। ঘোষিত কর্মসূচী অনুসারে এই মিছিল হবে বলে পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির। একাধিক দাবিতে আগামীকাল রবিবার মিছিলের ডাক দিয়েছে বিজেপি।

মিছিলে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।

শুধু রাজ্যের নেতারা নয়, কেন্দ্রীয় নেতারাও এই মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতেরও এই মিছিলে অংশ নেওয়ার কথা। আর সেই মর্মে অনেক দিন আগেই লালবাজারের কাছে এই সংক্রান্ত অনুমতি চাওয়া হয়। কিন্তু আজ শনিবার লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা পরিস্থিতি এখনও রয়েছে।

শুধু তাই নয়, সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই অবস্থায় কোনও র‍্যালি কিংবা মিছিলের অনুমতি দেওয়া যাবে না। এমনটাই ইমেলের মাধ্যমে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে । অন্যদিকে বিজেপির তিরফে যে এলাকাতে জমায়েতের ডাক দিয়েছে সেখানে ১৪৪ ধারা জারি থাকে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

এই অবস্থায় কখনই জমায়েতে অনুমতি দেওয়া হবে না বলে লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও জমায়েত করা হলে বিপর্যয় মোকাবিলা আইনে সবা বিরুদ্ধে মামলা রুজু করা হবে। এমনটাই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও পুলিশের মেল পাওয়ার পর পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপিও।

তাঁদের দাবি, অনুমতি না দিলেও মিছিল হবে। আটকাতে পারলে আটকে দেখাক। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিজেপির পুরসভা অভিযান শুরু হওয়ার আগেই বিজেপি নেতৃত্বকে আটক করে মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবারও কি সেভাবেই বিজেপির মিছিল আটকাবে পুলিশ? নজর রাজনৈতিকমহলের।

অন্যিদকে পুলিশের তরফে বিজেপির এই মিছিল হবে ভেবে নিয়েও কলকাতা পুলিশের তরফেও পাল্টা প্রস্তুতি রাখা হচ্ছে। রবিবার সকাল থেকে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+