খরচ কমাতে কী হেস্টিংসে একাধিক ঘর ছাড়ছে বঙ্গ-বিজেপি? রইল আসল সত্যি

শেষ বিধানসভা নির্বাচনে তিন অঙ্কে পৌঁছতে পারেনি বঙ্গ-বিজেপি৷ তাই এবার হেস্টিংসে নতুন অফিসের কিছু অংশ ছেড়ে দিচ্ছে বিজেপি! সম্প্রতি এরকমই একটি জল্পনা শুরু হয়েছে৷ কিন্তু এই জল্পনা নসাৎ করে দেওয়া হয়েছে বিজেপি মিডিয়া সেলের

শেষ বিধানসভা নির্বাচনে তিন অঙ্কে পৌঁছতে পারেনি বঙ্গ-বিজেপি৷ তাই এবার হেস্টিংসে নতুন অফিসের কিছু অংশ ছেড়ে দিচ্ছে বিজেপি! সম্প্রতি এরকমই একটি জল্পনা শুরু হয়েছে৷

কিন্তু এই জল্পনা নসাৎ করে দেওয়া হয়েছে বিজেপি মিডিয়া সেলের পক্ষ থেকে। একই সঙ্গে ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানানো হয়েছে যে, হেস্টিংয়ে কোনও রুমই ছাড়েনি বিজেপি। যেমন কাজ হচ্ছিল তেমনটাই হচ্ছে বলে বঙ্গ বিজেপির তরফে নিশ্চিত করা হয়েছে।

হেস্টিংস নিয়ে কী বলছে বিজেপি?

হেস্টিংস নিয়ে কী বলছে বিজেপি?

কলকাতার সেন্ট্রাল সংলগ্ন মুরলিধর লেনে বিজেপির সদর দফতর রয়েছে বহু বছর ধরে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বঙ্গে অভাবনীয় ফল করে বিজেপি৷ এরপরই অন্য দল থেকে নেতারা যোগ দিতে থাকে বিজেপিতে৷ এ সময়-ই হেস্টিংসে ঝাঁ চকচকে বহুতল অফিস নেওয়া হয় বঙ্গ-বিজেপির তরফে। একুশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি নিতে এইচএইচআই-তে আরও একটি নতুন ওয়াররুম খোলে বিজেপি৷ কিন্তু বিধানসভায় ক্ষমতা দখল করতে না পেরে ব্যয় সংকোচনের পথে হেঁটে হেস্টিংসে বেশ কয়েকটি রুম ছেড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব! সম্প্রতি এরকমই জল্পনা শুরু হয় সংবাদমাধ্যমে।

হেস্টিংসে কোথায় কী রয়েছে বঙ্গ-বিজেপির?

হেস্টিংসে কোথায় কী রয়েছে বঙ্গ-বিজেপির?

তিনতলার এক অংশে রয়েছে বঙ্গ-বিজেপির ফুড ক্যান্টিন৷ চারতলার একটি অংশে অডিটোরিয়াম এবং আইটি রুম। ছ'তলায় রয়েছে বঙ্গ-বিজেপির নির্বাচনী কলসেন্টার। সাত-আট এই দুটি তলের পুরোটায় বিজেপির। এখানে রাজ্য শীর্ষ নেতৃত্বের নিজস্ব বসার ঘর ও থাকার ঘর রয়েছে৷ আটতলায় রয়েছে বিজেপি মিডিয়া সেলের অফিস। হেস্টিংসে আটতলার মিডিয়া সেলের অফিস ছাড়া বিজেপির বাকি সব দফতরগুলি আপাতত বন্ধ রয়েছে লকডাউনের জন্য।

কি বলছেন বিজেপি সদস্য

কি বলছেন বিজেপি সদস্য

কিন্তু জল্পনা উড়িয়ে দিয়ে বিজেপি মিডিয়া সেলের এক সদস্য বলেন, 'আমি নিয়মিত হেস্টিংসে যাই, থাকি। আমাদের যতগুলো রুম ওখানে নেওয়া ছিল তা সবই আছে৷ কোনও রুম ছাড়া হয়নি৷ লকডাউনের জন্য অনেকগুলি রুম বন্ধ রয়েছে হেস্টিংস অফিসে। এছাড়া ভোটের জন্য যে কলসেন্টার রুম বানানো হয়েছিল ভোট মিটে যাওয়ায় সেটি বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+