বুথ কমিটিতে 'মুকুল' ফোটাতে কী অবস্থায় রাজ্য বিজেপি, কী বলছে নেতৃত্ব

বাংলায় সংগঠন গড়তে গুজরাত মডেলের কথা বাতলে গিয়েছিলেন সভাপতি অমিত শাহ। বুথ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। দলীয় সূত্রে ৮০ থেকে ৮৫ শতাংশ বুথ কমিটি গঠনের দাবি করা হলেও, কাজ ৬০ শতাংশের বেশি এগোয়নি।

বাংলায় সংগঠন গড়তে গুজরাত মডেলের কথা বাতলে গিয়েছিলেন সভাপতি অমিত শাহ। বুথ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। দলীয় সূত্রে ৮০ থেকে ৮৫ শতাংশ বুথ কমিটি গঠনের দাবি করা হলেও, কাজ ৬০ শতাংশের বেশি এগোয়নি বলেই খবর।

বুথ কমিটিতে 'মুকুল' ফোটাতে কী অবস্থায় রাজ্য বিজেপি, কী বলছে নেতৃত্ব

লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে বেশ কিছু রাজ্য থেকে আসন কম মিলবে, তা ধরে নিয়েই পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করেছে বিজেপি। তাঁর জন্য রাজ্য রাজ্যে ঘুরে বেরিয়েছেন সভাপতি অমিত শাহ।

২০১৭-তে দু-দুবার রাজ্যে এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বুথ বুথে ভোটার লিস্টের প্রতিটি পাতার জন্য একজন করে কর্মী খোঁজার নির্দেশ দিয়েছিলেন তিনি। বুথ কমিটি গড়ার নির্দেশও দিয়েছিলেন চিনি। অনেকটা গুজরাত মডেলের ধাঁচেই চেষ্টা। যদি বাংলায় সাফল্য পাওয়া যায়, এই আশায়। এপ্রিলের পর সেপ্টেম্বরে এসে প্রত্যাশা মতো কাজ না এগনোয় রাজ্য নেতৃত্বকে ভর্ৎসিত করেছিলেন তিনি।

রাজ্য বিজেপি সূত্রের দাবি, ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। অমিত শাহর পরবর্তী সফরের আগে বাকি কাজও হয়ে যাবে বলে দাবি ওই সূত্রের। যদিও, বিজেপি একাংশের বক্তব্য, কাজ হয়েছে ৬০ শতাংশের মতো।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার কিংবা বালুরঘাটে বুথ কমিটি গঠনের কাজ প্রায় ৭০ শতাংশের বেশি এগিয়েছে বলেই দাবি রাজ্য বিজেপি সূত্রের। কিন্তু এর পরে যতই দক্ষিণে এগনো গিয়েছে বুথ কমিটি গঠনে ততটাই পিছিয়ে পড়েছে বিজেপি। কেননা, দলীয় সূত্রেই খবর, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ, বসিরহাটে বেজায় মুশকিলে পড়েছে বিজেপি। সেখানে কাজ এগিয়েছে ৫০ শতাংশের আশপাশে। অন্যদিকে রাজ্যের পশ্চিমাংশে তুলনামূলক ভাবে ভাল কাজ হয়েছে।

তবে রাজ্য বিজেপি সূত্রের একাংশের বক্তব্য, আশার আলো সেই মুকুল রায়। কেননা সেপ্টেম্বরে যে সময় রাজ্যে অমিত শাহ এসেছিলেন মুকুল রায় তখন ছিলেন তৃণমূলে। তৃণমূলের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এই নেতাকে হাতে পেয়ে আশার আলো দেখছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্য সফর শুরু করছেন মুকুল রায়। তাতে কী ফল পাওয়া যায় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+