দলবদলের খেলায় ধাক্কা বিজেপির! প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেত্রীকে দলে নিয়ে বিপাকে গেরুয়া শিবির
দলবদলের খেলায় ধাক্কা বিজেপির! প্রভাবশালী তৃণমূল নেত্রীকে দলে নিয়ে বিপাকে গেরুয়া শিবির
জেলায় জেলায় চলছে দলবদল। কোনও সময় একই দিনে একাধিক জেলা থেকে দলবদলের খবর পাওয়া যায়। এই দলবদলে দলবদলকারীদের যেমন কোনও উদ্দেশ্য থাকে, ঠিক তেমনই নির্দিষ্ট দলেও কোনও উদ্দেশ্য থাকে। তবে সেই উদ্দেশ্যেই এবার ধাক্কা খেয়েছে বিজেপি। দলেই বিতর্ক তৈরি হয়েছে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক নেত্রীকে নিয়ে।

গত শুক্রবার কলকাতায় দলবদল
রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কলকাতায় গিয়ে দলবদল করেন ওন্দার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য বাণী হাজরা। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামমন্দিরের ভূমি পুজোয় খুশি হয়েই বিজেপিতে যোগ বলে জানিয়েছিলেন তিনি।

ওই নেত্রীকে নিয়ে বিজেপিতে বিদ্রোহ
এই যোগদানকে ঘিরে জেলা বিজেপির একাংশ কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে। ওই নেত্রীকে দলে নেওয়ার বিরোধিতা করে ওন্দার বিজেপির একাংশ বিক্ষোভ দেখায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় কাটমানি তোলার জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন ওই নেত্রী। এছাড়াও রয়েছে অন্য নানা দুর্নীতিও।

স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রাখার অভিযোগ
জেলায় যোগদান নয়, একেবারে বিজেপির রাজ্য দফতরে গিয়ে যোগদান করেছিলেন বাণী হাজরা। বিজেপির স্থানীয় নেতানেত্রীদের অভিযোগ, তাঁদেরকে অন্ধকারে রেখেই ওই নেত্রীকে দলে নেওয়া হয়েছে। এটা তারা মেনে নিতে পারছেন না।

পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে খেদানোর অভিযোগ
অভিযোগ এখানেই শেষ নয়। দলে যোগ নেওয়া বাণী হাজরা ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের এলাকাছাড়া করেছিলেন বলেও অভিযোগ বিজেপির একাংশের।












Click it and Unblock the Notifications