গেরুয়া চাদর জড়ানো ‘ছদ্মবেশী’ তৃণমূলী কারা! সাংসদের টুইটের পর জল্পনা বিজেপিতে

গেরুয়া চাদর জড়ানো ‘ছদ্মবেশী’ তৃণমূলী কারা! সাংসদের টুইটের পর জল্পনা বিজেপিতে

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের টুইটার-বার্তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। কে বা কারা বিজেপি খরবুজ নেতা। এতদিন কংগ্রেসে শোনা গিয়েছে এই তত্ত্ব। কংগ্রেসের একাংশ নেতাকে তরমুজ নেতা বলা হল রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে। এবার খোদ বিজেপি সাংসদই দাবি করলেন, বাংলায় রয়েছে প্রচুর 'খরবুজ'-নেতা।

কী এই খরবুজ নেতা

কী এই খরবুজ নেতা

বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এই ফলের কোলাজ দিয়েই বুঝিয়ে দিয়েছেন সেই তত্ত্ব। খরবুজ এমন একটা ফল, যার ভিতরটা সবুজ, বাইরেটা গেরুয়া। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, স্বপন দাশগুপ্তের এই টুইট বার্তা দিচ্ছে, বিজেপিতে এক শ্রেণির নেতা রয়েছেন, যাঁদের বাইরেটা গেরুয়া, কিন্তু তাঁদের ভিতরটা আদতে সবুজ।

ওঁরা ছদ্মবেশী তৃণমূল

ওঁরা ছদ্মবেশী তৃণমূল

রাজনৈতিক মহলের মতে তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপির সাংগঠনিক পদে এমন কিছু নেতা রয়েছেন, যাঁরা আদতে খরবুজের ন্যায়। তাঁদের বাইরেটা গেরুয়া হলেও ভিতরটা সবুজ। অর্থাৎ তাঁরা ছদ্মবেশী তৃণমূল। বিজেপিতে এসেছেন আখের গুছাতে বা কোপে পড়ে। কোনও রাস্তা না পেয়ে বিজেপিকে আশ্রয় করেছেন।

কাদের ইঙ্গিত করলেন সাংসদ

কাদের ইঙ্গিত করলেন সাংসদ

এখন প্রশ্ন উঠেছে, এই টুইটে তিনি কাদের কথা ইঙ্গিত করলেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসলে বিজেপির রাজ্যসভার সাংসদের তির লোকসভার আগে-পরে আসা তৃণমূলত্যাগী নেতা-নেত্রীদের বিরুদ্ধে। তিনি বোঝাতে চেয়েছেন, তাঁরা বিজেপিতে থাকলেও, আসলে তাঁরা ভিতরে ভিতরে এখনও তৃণমূলই রয়ে গিয়েছেন। এবং তাঁদের সর্বদা যোগাযোগ আছে তৃণমূলের সঙ্গে।

২০২১-এর আগে খরবুজ তত্ত্বের উত্থান

২০২১-এর আগে খরবুজ তত্ত্বের উত্থান

২০২১-কে সামনে রেখে বিজেপির একাংশ মনে করছে, কোনও নেতা যদি ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে আঁতাত রেখে চলেন, সেটা ২০২১-এর পক্ষে মারাত্মক হবে। তাই সেইসমস্ত নেতাদের চিহ্নিত করাই বিজেপির লক্ষ্য। তাই ২০২১-এর আগে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের এই খরবুজ তত্ত্ব অনেক দূর গড়াবে।

তরমুজ-নেতার পর খরবুজ-নেতা

তরমুজ-নেতার পর খরবুজ-নেতা

মোদী-শাহের খাস লোক, অরুণ জেটলিও যাঁকে সমীহ করতেন, সেই স্বপন দাশগুপ্ত এই খরবুজ তত্ত্বের জন্ম দিয়েছেন বাংলার রাজনীতিতে। তাই তা নিয়ে তো একটু চর্চা, একটু জল্পনা হবেই। তাই বিজেপিতে কে এমন খরবুজ নেতা আছে তাঁর খোঁজ চলবে। চলতেই থাকবে। ঠিক যেমন বাংলায় তরমুজ নেতার তত্ত্ব নিয়েও চর্চা চলত।

স্বপনের খরবুজ-টুইট

স্বপনের খরবুজ-টুইট

তিনি টুইট করেন, বাংলার রাজনীতিতে শুধু যে তরমুজের তাৎপর্য আছে তা নয়, গভীর তাৎপর্য রয়েছে আরও এক ফলের- তা হল খরবুজ। বর্তমান সময়ে খরবুজের যথার্থতা খুব বেশি করে মনে হচ্ছে। এই খরবুজের বাইরে গেরুয়া ভিতরে সবুজ। তাঁর এই উদাহারণ বাংলার বর্তমান রাজনীতিতে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+