বিজেপির গ্রুপ ছাড়লেন অন্যতম মুখপাত্র, ভাঙন-জল্পনার নেপথ্যে সেই পুরনো বিবাদ
বিজেপির গ্রুপ ছাড়লেন অন্যতম মুখপাত্র, ভাঙন-জল্পনার নেপথ্যে সেই পুরনো বিবাদ
বিজেপিতে ফের শুরু হল হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার রাজনীতি। বিজেপিতে বেসুরো হতে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার রেওয়াজ ফের শুরু হয়ে গেল। এবার বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন দলের অন্যতম মুখপাত্র তথা উদবাস্তু সেলের চেয়ারম্যান মোহিত রায়। বিজেপি নেতার এই হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চলে এল দলের কোন্দল।

গ্রুপ ছাড়ার পরই কানাঘুষো, এবার বিজেপি ছাড়ছেন?
বিজেপি নেতার এভাবে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে ফের কানাঘুষো শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জোর তরজা, তবে কি এবার মোহিত রায় বিজেপি ছাড়তে চলেছেন? নইলে কেনই বা তিনি বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন, কেনই বা বেসুরো হতে গেলেন? উল্লেখ্য, মোহিত রায় বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপে ছিলেন।

সেই পুরনো কারণ, বিজেপিতে আদি বনাম নব্যদের দ্বন্দ্ব
কেন তিনি হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন, তাঁর নেপথ্যে উঠে এসেছে সেই পুরনো কারণ। সেই আদি বনাম নব্যদের দ্বন্দ্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতা সফরের সময়েই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রস্তাব দিয়েছিলেন আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার। কিন্তু পরবর্তী সময়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী তা নিয়ে কোনও মন্তব্য করেননি।

পশ্চিমবঙ্গ বিজেপি কি পশ্চিমবঙ্গ দিবস চায় না? প্রশ্ন
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রস্তাব দিয়েছিলেন, তা আমলই দিলেন না বর্তমান নেতৃত্বের কেউ। তা মেনে নিতে পারেননি মোহিতবাবু। তারপরই তিনি রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপে প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ বিজেপি কি পশ্চিমবঙ্গ দিবস চায় না?

গ্রুপের সেটিংস বদলে অপমান মুখপাত্রের, তারপরই সিদ্ধান্ত
এরপরই গ্রুপের সেটিংস বদলে দেওয়া হয়। বিজেপির আইটি সেলের তরফে প্রীতম ভট্টাচার্য নামে জনৈক গ্রুপের সেটিংস বদলে দেন। যার ফলে অ্যাডমিন ছাড়া আর কেউ ওই গ্রুপে কিছু লিখতে পারবেন না। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালো লাগেনি মোহিতবাবুর। তিনি এরপর গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। যদি এ বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি মোহিত রায়।

একুশের বিধানসভা ভোটের পর থেকেই বিজেপিতে ভাঙন
মোহিত রায়ের এইভাবে গ্রুপ ছাড়ার পর থেকেই জল্পনা শুরু হয় বিজেপির ভাঙন নিয়ে। মোহিত রায়ের এইভাবে বেসুরো বাজার পর তাঁর দল ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। একুশের বিধানসভা ভোটের পর বিজেপিতে ভাঙন ধরেছে। একাধিক নেতা বিজেপি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এসবের মধ্যে মোহিত রায়ের পদক্ষেপে অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তিনি জানান, কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কমিটি শীঘ্রই তৈরি করা হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications