West Bengal Panchayat Election 2023: কমিশনের সিদ্ধান্তে আদালতে বিজেপি, বিস্ফোরক টুইট বিরোধী দলনেতার
West Bengal Panchayat Election 2023 Date: সব জল্পনার ইতি! অবশেষে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো আগামী ৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার পঞ্চায়েত ভোট।
আগামীকাল শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। যা শেষ হবে ১৫ জুন। এর মধ্যে শনিবার এবং রবিবার পড়েছে। ফলে এই কয়েকদিনের মধ্যে প্রায় ৭৪ হাজার মনোনয়ন কীভাবে মনোনয়ন জমা দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সহ বিরোধীরা।

ইতিমধ্যে এই বিষয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামিকাল শুক্রবারই কমিশনের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হব। ইতিমধ্যে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
এমনকি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি তাঁর টুইটারে লিখছেন, র্যাগিং শুরু গেল। মাত্র পাঁচ দিনে কীভাবে ৭৪ হাজার মনোনয়ন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। শুধু তাই নয়, ভোট নয়, একেবারে ফল ঘোষণা কেন করা হচ্ছে না তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
At 5:30pm this evening, West Bengal State Election Commission, on instruction of Mamata Banerjee, has announced Panchayat Poll to be held on 8th Jul. Nominations to start tomorrow, i.e. 9th Jun and last date is 15th Jun (Sunday excluded). Just 5 days for approx 74,000 nominations…
— Amit Malviya (@amitmalviya) June 8, 2023
অন্যদিকে টুইটে কড়া ভাষায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীও। বাংলায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে বলেও দাবি তাঁর। বিরোধী দলনেতা লিখছেন, নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। একতরফা ভাবে ভোট ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ।
শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচন চলাকালীন কারোর প্রাণ গেলে মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
কার্যত একই মত কেন্দ্রীয় বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, শাসক দল বুধবার 'নিজেদের লোক' রাজীব সিনহা দায়িত্ব দিয়েই আজই নির্বাচন ঘোষণা করে দিল! কোন সর্বদলীয় বৈঠক ছাড়াই এই ঘোষণা হয় কি করে প্রশ্ন তুলে তিনি বলেন, ওরা কি ভাবছে এভাবেই সব আসন জিতে নেবো?
Murder of Democracy in West Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 8, 2023
For the 1st time ever, the Panchayat Elections have been announced unilaterally without holding a single All Party Meeting at the Block levels, District Levels or at the State Level.
There hasn't been any discussion on the security… pic.twitter.com/PnGIkBygU4
সিভিক ভল্যান্টিয়ার দিয়ে এক দিনে ভোট করে ভোট লুঠই শাসক দলের উদ্দেশ্য বলে কটাক্ষ বিজেপি নেতার। এর বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে কেন্দ্রিয় বাহিনীর দাবি জানিয়েছেন দিলীপ ঘোষও।
তিনি বলেন, "আমরাও চাই কেন্দ্রীয় বাহিনী হোক। সাধারণ মানুষ সাহস পাবে। নাহলে পঞ্চায়েতে যেভাবে হিংসা হয় ঠিকমতো ভোট হতে পারবে না"। দিলীপ আরও বলেন, "রাজ্যের জনগণের রাজ্য পুলিশের উপর ভরসা নেই। তাই খুন খারাপি হলে সবাই সিবিআই চায়"।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications