বাংলায় মোদী ঝড়! রাজ্যে বিজেপির ভোট ছাপিয়ে গেল তৃণমূলকে

ভোটের শতাংশের নিরিখে তৃণমূলের ভোটকে ছাপিয়ে গেল বিজেপি। তবে তা ৮টি বিধানসভা উপনির্বাচনের প্রাপ্ত ভোটের শতাংশের হিসেব। এক্ষেত্রে বিজেপি পেয়েছে৪০ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ৩৮ শতাংশ ভোট।

বাংলায় ভোটের শতাংশের নিরিখে তৃণমূলের ভোটকে ছাপিয়ে গেল বিজেপি। তবে তা ৮টি বিধানসভা উপনির্বাচনের প্রাপ্ত ভোটের শতাংশের হিসেব। এক্ষেত্রে বিজেপি পেয়েছে ৪০ শতাংশ ভোট। তৃণমূল পেয়েছে ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের প্রাপ্ত ভোট এখনও পর্যন্ত ৪৩.৬ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোট ৪০.১ শতাংশ।

এবার রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গেই আটটি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। সেই আটটি আসন হল, উত্তরবঙ্গের দার্জিলিং, ইসলামপুর, হবিবপুর এবং দক্ষিণবঙ্গে কৃষ্ণগঞ্জ, কান্দি, নওদা, ভাটপাড়া, উলুবেড়িয়া।

ফলাফল ৪-৩-১

ফলাফল ৪-৩-১

প্রাথমিক ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে দার্জিলিং, হবিবপুর, কৃষ্ণগঞ্জ এবং ভাটপাড়ায় জয়ের পথে বিজেপি। অন্যদিকে ইসলামপুর, নওদা ও উলুবেড়িয়ায় জয়ের পথে
তৃণমূল। একটি মাত্র আসন, কান্দিতে জয়ের পথে কংগ্রেস।

উপনির্বাচনে বিজেপি

উপনির্বাচনে বিজেপি

ভাটপাড়ায় অনেক এগিয়ে বিজেপির পবন সিং। দার্জিলিং-এ এগিয়ে নিরোজ তামাং জিম্বা। হবিবপুরে এগিয়ে জুয়েল মুর্মু। কৃষ্ণগঞ্জে এগিয়ে আশিস কুমার বিশ্বাস।

উপনির্বাচনে তৃণমূল

উপনির্বাচনে তৃণমূল

ইসলামপুর আসনে অনেক এগিয়ে রয়েছেন তৃণমূলের আব্দুল করিম চৌধুরী। নওদা আসনে এগিয়ে রয়েছেন, সাহিনা মুমতাজ বেগম। উলুবেড়িয়া আসনে এগিয়ে রয়েছেন
ইদ্রিশ আলি।

উপনির্বাচনে কংগ্রেস

উপনির্বাচনে কংগ্রেস

কান্দি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সইফুল আলম খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+