লক্ষ্য ২০২১-এর নির্বাচন! সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনী প্রচারে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি

দুদলেরই লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজয়। একদল গত নয়বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে, অন্যদল ২০১৯-এর লোকসভা নির্বাচনে নিজেদেরকে রাজ্যে বিরোধী হিসেবে সামনে এনেছে। করোনা পরিস্থিতিতে দুই দলই

দুদলেরই লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজয়। একদল গত নয়বছর ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছে, অন্যদল ২০১৯-এর লোকসভা নির্বাচনে নিজেদেরকে রাজ্যে বিরোধী হিসেবে সামনে এনেছে। করোনা পরিস্থিতিতে দুই দলই কিছু না কিছু উপায়ে সাধারণ মানুষ তথা দলীয় কর্মী সমর্থকদের কাছে পৌঁছনোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌঁছতে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দিয়েছে। খরচের নিরিখে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে বিজেপি।

সোশ্যাল মিডিয়ায় খরচ বাড়িয়েছে বিজেপি

সোশ্যাল মিডিয়ায় খরচ বাড়িয়েছে বিজেপি

গত তিন মাসে তৃণমূল কংগ্রেস ফেসবুকে বিজ্ঞাপনে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছে। তবে বিজেপিও পিছিয়ে নেই। গত একমাসে তারা তাদের প্রতিদ্বন্দ্বীর থেকে বেশে খরচ করে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুকের অ্যাডভার্টাইসমেন্ট লাইব্রেরি থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ২৪ জুন থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল ৯৩ টি বিজ্ঞাপনে খরচ করেছে প্রায় ১৮ লক্ষ টাকা। অন্যদিকে বিজেপি ৫২ টি বিজ্ঞাপনে খরচ করেছে প্রায় ১২ লক্ষ টাকা।

শেষ একমাসে এগিয়ে গিয়েছে বিজেপি

শেষ একমাসে এগিয়ে গিয়েছে বিজেপি

যদি ২৩ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে তথ্য বিবেচানা করা হয়, তাহলে বিজেপি শে, ৩০ দিনে ২৬ টি বিজ্ঞাপনের জন্য খরচ করেছে, প্রায় ১০ লক্ষ টাকা। অন্যদিকে তৃণণমূল কংগ্রেস ৪২ টি বিজ্ঞাপনে খরচ করেছে ৩.৩৫ লক্ষ টাকা।

 তাপস রায়ের আক্রমণ

তাপস রায়ের আক্রমণ

রাজ্যের মন্ত্রী তাপস রায় বিজেপিকে আক্রমণ করে বলেছেন, তারা দেশের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। ফলে তারা এই ধরনের বিজ্ঞাপন দিতে পারে। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভাল কাজ করেছেন। সেই কাজই তাদের জন্য বলবে।

পছন্দতেও এগিয়ে বিজেপি

পছন্দতেও এগিয়ে বিজেপি

রাজ্য বিজেপির ফেসবুক পেজ যেখানে ১৫ লক্ষ লোক পছন্দ করেন, সেখানে তৃণমূলের পেজ পছন্দ করেন ৯.৪ লক্ষ মানুষ।

পিছিয়ে বাম, কংগ্রেস

পিছিয়ে বাম, কংগ্রেস

তবে তৃণমূল এবং বিজেপি এই সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে রাজ্যের বাম ও কংগ্রেস। রাজ্য কংগ্রেসের মুখপত্র অমিতাভ চক্রবর্তী বলেছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়া এখন গুরুত্বপূর্ণ। কিন্তু তাতে অনেক খরচ। সেই খরচ করার উপায় তাদের নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+