বাংলার ১২৯টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি, মিশন-বাংলায় মমতাকে চ্যালেঞ্জ

২০১৪-র পর ২০১৯। আবারও বিপুল জনাদেশ নিয়ে দিল্লির কুর্সি দখল করল বিজেপি। একইসঙ্গে উত্থান হল বাংলাতেও। একদিন একটা-দুটো আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

২০১৪-র পর ২০১৯। আবারও বিপুল জনাদেশ নিয়ে দিল্লির কুর্সি দখল করল বিজেপি। একইসঙ্গে উত্থান হল বাংলাতেও। একদিন একটা-দুটো আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার এক লাফে ১৮ আসন জিতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল বিজেপি। আর এই উত্থানেই বিজেপি এখন বিধানসভায় কড়া নাড়তে শুরু করেছে।

১৯-এর নিরিখে রাজ্যের বিধানসভা

১৯-এর নিরিখে রাজ্যের বিধানসভা

বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রে এগিয়ে। আর তৃণমূল এগিয়ে ১৫৮টি কেন্দ্রে। কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটি কেন্দ্রে। এই মর্মে বলা যায়, রাজ্য দখল করতে ম্যাজিক ফিগার ১৪৮টি আসন। তৃণমূল তা থেকে মাত্র ১০টি আসন এগিয়ে।

বাংলার ক্ষমতা এবার বিজেপির টার্গেট

বাংলার ক্ষমতা এবার বিজেপির টার্গেট

বিজেপি যখন রাজ্যের ১২৯টি আসনে তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে, এরপর বিপুল জনাদেশ নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা মোদী-শাহরা বাংলার ক্ষমতা দখল করতে ঝাঁপাবেন না বা তাঁদের হাতিয়ার প্রয়োগ করবে না তা ভাবা ভুল। তাই ২০২১-এ তৃণমূল নিজের গড় ধরে রাখতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাংলায় তৃণমূলে ধাক্কা, উত্থান বিজেপির

বাংলায় তৃণমূলে ধাক্কা, উত্থান বিজেপির

এবার তৃণমূল কংগ্রেস মাত্র ২২টি আসন দখলে রাখতে সম্ভবপর হয়েছে। ৪২-এ ৪২ করতে গিয়ে বিজেপির কাছে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। গতবারের ৩৪টি আসনও তারা ধরে রাখতে পারেনি। এমতাবস্থায় এখন থেকেই তৃণমূল বিজেপি-ফোবিয়ায় ভুগতে শুরু করবে। ক্ষমতা হারানোর ভীতি তাদের তাড়া করে বেড়াবে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

গ্রাম-শহরের নিরিখে কে এগিয়ে

গ্রাম-শহরের নিরিখে কে এগিয়ে

রাজনৈতিক বিশ্লেষকদের আরও ব্যাখ্যা গ্রামীণ বাংলায় দাগ কাটতে সম্ভবপর হয়েছে বিজেপি। ২৭টি গ্রামীণ লোকসভার মধ্যে ১৫টিতে জয়ী হয়েছে বিজেপি। আর ১০টি শহর ভিত্তিক লোকসবা কেন্দ্রের মধ্যে মাত্র দুটি বিজেপি দখল করেছে। তা হল বারাকপুর ও আসানসোল। আর সংখ্যালঘু অধ্যুষিত ১২ কেন্দ্রে তৃণমূল বড় ব্যবধানে জয় পেয়েছে। এইসব বিচার করে বিজেপি আগামী দিনে তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+