পঞ্চায়েতে উত্থান হচ্ছে বিজেপির! ভোট শতাংশের বৃদ্ধিতে এবার ‘টেক্কা’ তৃণমূলকেও

এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তাৎপর্যপূর্ণ উত্থান হতে চলেছে বিজেপির। অন্তত এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায় তেমনই আভাস মিলছে।

এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তাৎপর্যপূর্ণ উত্থান হতে চলেছে বিজেপির। অন্তত এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায় তেমনই আভাস মিলছে। তৃণমূল বিপুল জয় পেলেও অন্য বিরোধীদের সরিয়ে রাজ্যে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে পদ্ম শিবিরই। এবার এক লাফে শূন্য থেকে ১৪৪-এ পৌঁছতে পারে বিজেপি। ভোট শতাংশেও এবার অভূতপূর্ব উত্থান ঘটেতে চলেছে বিজেপির। বিজেপি এবার ২৪ শতাংশ ভোট পেতে পারে।

পঞ্চায়েতে উত্থান হচ্ছে বিজেপির! ভোট শতাংশের বৃদ্ধিতে এবার ‘টেক্কা’ তৃণমূলকেও

মোট ৮২৫টি আসনের মধ্যে এবার জেলা পরিষদে ৫৩২টি আসন দখল করবে তৃণমূল কংগ্রেস। সিংহভাগ আসন তৃণমূল দখলে রেখে জেলা পরিষদের ক্ষমতা করায়ত্ত করলেও এবার বিজেপি ১৪৪টি আসন নিয়ে প্রবলতর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বিজেপি। কারণ বামফ্রন্ট, কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারে যথাক্রমে ৯০, ৪৯ ও ১০টি আসন।

২০১৩ সালে ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস জিতেছিল ৫৩১টি আসনে। এবার মাত্র ১টি আসন বাড়াতে পারছে। সে অর্থে তৃণমূলের কিছু লোকসান হচ্ছে না ঠিকই, কিন্তু বিজেপি শূন্য থেকে বেড়ে ১৪৪টিতে পৌঁছে যাওয়া তৃণমূলের গাত্রদাহের কারণ হবেই। বামেরা ২১৩ থেকে কমে দাঁড়াচ্ছে ৯০-এ আর কংগ্রেস ৭৭ থেকে কমে হতে পারে ৪৯। মূলত তাঁদের ফাঁকা স্থানেই ঢুকে পড়ছে বিজেপি।

ভোট শতাংশের হারেও বিজেপি চমকে দিয়ে ৩ শতাংশ থেকে ভোট বাড়িয়ে নিয়ে যাচ্ছে ২৪ শতাংশে। তৃণমূল সেথানে ভোট শতাংশে ৪২ থেকে নেমে যেতে পারে ৩৫ শতাংশে। আর সবথেকে তাৎপর্যপূর্ণ হল অন্যান্য অর্থাৎ নির্দল প্রার্থীদের দিকে যাচ্ছে এবার ২০ শতাংশ ভোট। রাজনৈতিক মহল মনে করছে এই ভোটের অধিকাংশই তৃণমূলের। সিপিএমের ভোট শতাংশ কমে বিজেপির ভোট বাড়ছে বলে জানিয়েছে সমীক্ষা। তৃণমূল কমছে গোষ্ঠীদ্বন্দ্বের ঠেলায়। মূলত বিদ্রোহী তৃণমূলীরাই এবার ২০ শতাংশ ভোট পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+