বাম-আইএসএফের সঙ্গে তৃণমূলের ডিল হয়েছে নন্দীগ্রামে! জল্পনা উসকে দিল বিজেপি

নন্দীগ্রামে এবার তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মমতার প্রাক্তন প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারীকে।

নন্দীগ্রামে এবার তৃণমূলের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মমতার প্রাক্তন প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারীকে। মমতা-শুভেন্দুর এই দ্বৈরথে বাম-কংগ্রেস-আইএসএফের সংযুক্ত মোর্চা এখনও কোনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিজেপি সংযুক্ত মোর্চার এই অবস্থান নিয়েই গট-আপের অভিযোগ তুলল।

নন্দীগ্রামে এখনও প্রার্থী ঘোষণা করেনি বামেরা

নন্দীগ্রামে এখনও প্রার্থী ঘোষণা করেনি বামেরা

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, নন্দীগ্রামে এখনও প্রার্থী ঘোষণা করেনি বামেরা। প্রথম সংযুক্ত মোর্চার তরফে জানানো হয়েছিল নন্দীগ্রামে প্রার্থী দেবে আইএসএফ। এখন বলছে এই কেন্দ্রে প্রার্থী দেবে সিপিএম। এর আগে সিপিএম কোনওদিন প্রার্থী দেয়নি নন্দীগ্রামে। প্রার্থী দিয়েছে সিপিআই।

নন্দীগ্রাম ও ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সমঝোতা!

নন্দীগ্রাম ও ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সমঝোতা!

বিজেপির দাবি, সিপিএম হোক বা আইএসএফ ওরা আসলে এখনও দোলাচলে আছে নন্দীগ্রামের প্রার্থী নিয়ে। নন্দীগ্রাম ও ভাঙড়ে ওঁরা তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে বলেই প্রার্থী দিতে বিলম্ব করছে। বামেরা কাদের লড়াই সহজ করে দেওয়ার চেষ্টা করছে, তা ভালোই বোঝা যাচ্ছে। আব্বা সিদ্দিকিরা কেন নন্দীগ্রাম ও ভাঙড় থেকে সরে এল তা আর বুঝতে কারও বাকি নেই!

যেহেতু নন্দীগ্রাম আসনে হেভিওয়েট লড়াই হচ্ছে

যেহেতু নন্দীগ্রাম আসনে হেভিওয়েট লড়াই হচ্ছে

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অবশ্য এই দাবি উড়িয়ে বলেছেন, যেহেতু নন্দীগ্রাম আসনে হেভিওয়েট লড়াই হচ্ছে, তাই তাঁরা সেখানে প্রার্থী ঘোষণা করতে একটু সময় নিচ্ছেন। খুব তাড়াতাড়িই সিপিএম প্রার্থী ঘোষণা করবে। বিজেপির অভিযোগ উড়িয়েই এই বার্তা দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান।

নন্দীগ্রামে কোনও সংখ্যালঘু প্রার্থী দেবে না সিপিএম

নন্দীগ্রামে কোনও সংখ্যালঘু প্রার্থী দেবে না সিপিএম

বিশেষ সূত্রের খবর নন্দীগ্রামে কোনও সংখ্যালঘু প্রার্থী দিতে চায় না সিপিএম। কেননা তা হলে বামেরা বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এমন বার্তা যেতে পারে। তার আগে বিজেপি অভিযোগ করেছে, সিপিএম প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে সুবিধা করে দিতেই। কোনও স্থানীয় নেতাই এখানে টিকিট পেতে পারেন বলে জানা গিয়েছে।

কে কাকে সুবিধা করে দিচ্ছে আসন্ন নির্বাচনে

কে কাকে সুবিধা করে দিচ্ছে আসন্ন নির্বাচনে

শমীক বলেন, নন্দীগ্রামে পারস্পরিক আঁতাত হয়েছে। তিন দল সমঝোতা করেছে। এক পক্ষ নন্দীগ্রামে সুবিধা করে দেবে, অন্য পক্ষ ভাঙড়ে সুবিধা করে দেবে। এইভাবেই পারস্পরিক সুবিধা করে বিজেপিকে আটকাতে চাইছে। এখন ছবির মতো পরিষ্কার কে কাকে সুবিধা করে দিচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+