তৃণমূল কংগ্রেসেও ধরল ভাঙন! এবার বিজেপি সাংসদের হাত ধরে দলে দলে যোগদান পদ্মশিবিরে

লকডাউনের মধ্যে দলবদল হয়েই চলেছে। আজ তৃণমূল করে তো কাল বিজেপি! বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় দলবদলের হিড়িক পড়েছে।

লকডাউনের মধ্যে দলবদল হয়েই চলেছে। আজ তৃণমূল কংগ্রেস করে তো কাল বিজেপি! বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায় দলবদলের হিড়িক পড়েছে। কয়েকদিন আগেই তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম দাস এবং তার আগে দেবাশিস মজুমদারের হাত ধরে তৃণমূল শক্তি বাড়িয়েছিল। এবার সাংসদ সুকান্ত মজুমদার ভাঙলেন তৃণমূলকে।

শাহের ভার্চুয়াল সমাবেশের পরে বিজেপিতে যোগদান

শাহের ভার্চুয়াল সমাবেশের পরে বিজেপিতে যোগদান

বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের ভার্চুয়াল সমাবেশের পরে বিভিন্ন জেলায় জেলায় বিজেপিতে যোগদান হচ্ছে। শনিবার হাওড়ায় তূণমূল সাংসদ সৌমিত্র খাঁয়ের হাত ধরে শতাধিক তৃণমূল যুবকর্মী যোগ দিয়েছিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির শক্তি বাড়ালেন সাংসদ।

তৃণমূল ও বাম শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ

তৃণমূল ও বাম শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ

দক্ষিণ দিনাজপুরের ৪০টি পরিবার দলবদল করে বিজেপিতে যোগদান করলেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার জাহাঙ্গিপুরের মাহুর কিসমতপুরের বাসিন্দারা তৃণমূল ও বাম শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপি শিবিরে যোগ দেন।

মোদীজির কাজে খুশি হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে

মোদীজির কাজে খুশি হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে

এদিন তৃণমূলকে ভেঙে সুকান্ত মজুমদার বলেন, বাংলার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি নন। তাঁরা মোদীজির কাজে খুশি হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন। মোদীজির উন্নয়ন মানুষ চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে দুর্নীতির অন্ত নেই।

পরিযায়ী শ্রমিকদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগদান

পরিযায়ী শ্রমিকদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগদান

এদিন তৃণমূল ছাড়়াও সিপিএম ছেড়ে বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগ দেন। এই দলবদল অনুষ্ঠিত হয় কেরালা ফেলত পরিযায়ী শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেওয়ার মঞ্চে। বিজেপি সাংসদের তরফে প্রত্যেককে ত্রিপল দেওয়া হয়েছে। শুকনো খাবারও দেওয়া হয়েছে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+