তৃণমূলে ধস নামিয়ে দিল বিজেপি, ২০২১ নির্বাচনের আগে জঙ্গলমহলে থাবা বসাল পদ্ম শিবির

তৃণমূলে ধস নামিয়ে দিল বিজেপি, ২০২১ নির্বাচনের আগে জঙ্গলমহলে থাবা বসাল পদ্ম

২০১৯-এ জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসকে জবরদস্ত ধাক্কা দিয়েছিল বিজেপি। তারপর জঙ্গলমহলে প্রাধান্য ফিরে পেতে তৃণমূল কংগ্রেস মন দিয়েছিল সংগঠন বাড়াতে। নিয়মিত যোগদান চলছিল জঙ্গলমহলে। তারপর জঙ্গলমহলে জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে ফিরিয়ে এনেছিল তৃণমূল। কিন্তু বিজেপি যে ছেড়ে দেওয়ার পাত্র নন, তা বুঝিয়ে দিল অচিরেই।

পুরুলিয়ায় তৃণমূলে ভেঙে শক্তিবৃদ্ধি বিজেপির

পুরুলিয়ায় তৃণমূলে ভেঙে শক্তিবৃদ্ধি বিজেপির

বিজেপি এবার পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেসে। বিজেপির দাবি, সাত শতাধিক বুথস্তরের নেতা-কর্মী যোগ দিয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম, রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

তৃণমূল থেকেই বিজেপিতে বেশি যোগদান

তৃণমূল থেকেই বিজেপিতে বেশি যোগদান

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল থেকেই তাঁদের দলে বেশি যোগদান হচ্ছে। ভাঙছে বামেরাও। ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন বিজেপিতে। এই বিপুল যোগদানের পর উৎফুল্ল বিজেপি শিবির। একুশের আগে যেভাবে বিজেপির সংগঠন বাড়ছে, তৃণমূল উড়ে যাবে বলে মনে করছেন তাঁরা।

জঙ্গলমহলের মানুষ ভুল করবেন না

জঙ্গলমহলের মানুষ ভুল করবেন না

তৃণমূল কংগ্রেস পাল্টা জানিয়েছে, বিজেপির হাওয়া শেষ হয়ে গিয়েছে। আর মিথ্যা দিয়ে চিঁড়ে ভিজবে না। নির্বাচনের পর ভোটবাক্স খুললেই প্রমাণ হয়ে যাবে জঙ্গলমহল কোনদিকে রয়েছে। বিজেপির স্বরূপ চিনে নিয়েছেন মানুষ। আর জঙ্গলমহলের মানুষ ভুল করবেন না। তবে যে হারে দলবদল হচ্ছে, তাতে বিশেষজ্ঞরাও স্পষ্ট নন, কোন দিকে সমর্থন গড়াচ্ছে।

মানুষ আর তৃণমূলের দিকে ঘুরছে না

মানুষ আর তৃণমূলের দিকে ঘুরছে না

সম্প্রতি বিজেপি আবার চাঞ্চল্যকর এক দাবি সামনে এনেছে। বিজেপির দাবি, মানুষ আর তৃণমূলের দিকে ঘুরছে না। তা বুঝতে পেরেই মাওবাদীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে তৃণমূল। ছত্রধর মাহাতোর মতো গায়ে মাওবাদী স্ট্যাম্প সাঁটা নেতাকে জঙ্গলমহলে তাঁরা ফিরিয়ে এনেছেন। তবে তা্তে লাভ কিছু হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+