কেষ্টর গড়ে 'মশারির' ফাঁক গলে জয়ী বিজেপি-র দুধকুমার! বীরভূমে হাড্ডাহাড্ডি ফুলের লড়াই
কেষ্টর গড়ে 'মশারির' ফাঁক গলে জয় বিজেপি-র দুধকুমারের! ময়ূরেশ্বর,মহম্মদবাজারে হাড্ডা হাড্ডি লড়াই
রাজনীতিতে ফিরেই ভোট ময়দানের জয় । এভাবেই পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের রাজনীতিতে নিজের দাপট আবারও প্রমাণ করলেন বিজেপি-র দুধকুমার মণ্ডল। দলের সঙ্গে বিরোধের জেরে বিজেপি থেকে সরে গিয়েছিলেন দুধকুমার মণ্ডল। পরে রাজনীতির ময়দানে ফিরে যোগ দেন পদ্ম শিবিরে। এদিন , ময়ূরশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণবহড়াাসন থেকে জয়ী হন তিনি।

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বীরভূম থেকে বিজেপির দুধকুমারের জয় নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এছাড়াও মহম্মদবাজারেও বিজেপির সঙ্গে তৃণমূলের বেশকেয়কটি জায়গায় হাড্ডাহাড্ডা লড়াই চলছে বলে খবর। মল্লারপুরে বিজেপি প্রাথমিকভাবে অনেকটা এগিয়ে থেকে তৃণমূলকে ব্যপক লড়াই দিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বীরভূমের ময়ূরেশ্বরের মল্লারপুর-১ এবং মহম্মদবাজারের গণপুরের দখল নিল পদ্মশিবির। অন্যদিকে, এই ২ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলেও বিজেপির দখলে থাকা ময়ূরেশ্বর-২ গ্রাম পঞ্চায়েত নিজের দখলে করল তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আসরে অনুব্রত মণ্ডলের 'মশারি' আর 'উন্নয়ন' তত্ত্ব নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। সদর্পে বীরভূমেক কেষ্ট জানিয়েছিলেন তাঁর খাটানো 'মশারি'র ফাঁক দিয়ে যাতে মশা গলতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, জেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিয়ে প্রথম থেকেই উঠে আসে খবরের শিরোনামে। এর আগে, বীরভূমে পঞ্চায়েতের পটভূমিতে খুনের ঘটনা নিয়েও দুই পদ্ম-তৃণমূল দুই শিবিরেই চরম উত্তেজনা ছড়ায়। এক রাজনৈতিক কর্মীর খুন ঘিরে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল , বিজেপি মধ্যে দ্বন্দ্ব বাঁধে। যদিও শেষমেশ অনুব্রতর পাশে বসে ওই রাজনৈতি কর্মীর পরিবার জানিয়েছিল যে খুন হওয়া ব্যক্তি তৃণমূল সদস্য। 'বহিরাগত' রা তাঁকে খুন করেছে বলেও জেলা তৃণমূল দাবি কের সেই সময়ে।












Click it and Unblock the Notifications