পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

বৃহস্পতিবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে দিলীপ ঘোষের উপর একদল চড়াও হয়ে রাস্তাতেই হেনস্থা করে। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি।

পাহাড়ে রাজ্য সভাপতিকে নিগ্রহের প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ জানাল বিজেপি। কলকাতা শহরের মহাত্মা গান্ধী রোড ও হাজরা মোড়ে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলে জেলাতেও। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে স্মারকলিপি দেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি সভাপতি অমিত শাহও এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে রাজ্য বিজেপির কাছে।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

কলকাতার মহাত্মা গান্ধী রোড, হাজরা মোড়ে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, বিজেপি মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন চলে। বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ চলছে। এদিন তা আরও সুসংহত আকারে হয়।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

বৃহস্পতিবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন দার্জিলিংয়ের চকবাজারে সভা সেরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর উপর একদল চড়াও হন বলে অভিযোগ। রাস্তাতেই তাঁকে হেনস্থা করা হয়। রাস্তায় ফেলে বেধড়ক মারা হয় তাঁর সঙ্গীদের। শেষপর্যন্ত থানায় আশ্রয় নিতে হয় দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপি নেতাদের।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

তারই জেরে রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা আন্দোলনে নামে। রাজ্যের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পর্যন্ত দাহ করা হয়। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে রাহুল সিনহা বলেন, পরিকল্পিতভাবে তাঁদের দলের রাজ্য সভাপতিকে নিগ্রহ করা হয়েছে, অন্যান্যদের উপর হামলা চালানো হয়েছে।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

তাঁর আরও অভিযোগ, এর পিছনে রয়েছে রাজ্যের শাসকদলের হাত। তৃণমূল কংগ্রেসের মদতেই এই হামলার ঘটনা ঘটে। আমরা সবিস্তারে রাজ্যপালকে সব জানিয়েছি। আর্জি জানিয়েছি এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন বিজেপির প্রতিনিধি দলকে।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি চলে। হুগলির বাঁশবেড়িয়া, চণ্ডীতলা, শ্রীরামপুর বটতলা, চন্দননগরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালান সংশ্লিষ্ট মণ্ডলের নেতা-কর্মীরা। শ্রীরামপুরের বটতলায় বিজেপির কর্মসূচিতে নেতৃত্ব দেন হুগলি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য।

পাহাড়ে দিলীপ-নিগ্রহের প্রতিবাদ রাজ্যজুড়ে, পথে নেমে কী বার্তা বিজেপির

এছাড়া আসানসোলে বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি জেলা সভাপতি বলেন, এবার বিজেপি কর্মীদের গায়ে আঁচড় লাগলে বাংলার প্রতি ঘরে ঘরে আগুন জ্বলবে। কোনওমতেই তৃণমূলের এই পরিকল্পিত হামলা বরদাস্ত করা হবে না। প্রকাশ্যেই উসকানিমূলক কথা বার্তা বলেছেন বলে বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা দিয়েছে তৃণমূলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+