মমতার নামাঙ্কিত 'রামধনু' জোট গঠিত এবার উত্তর দিনাজপুরে! অস্বীকার করল বিজেপি

তৃণমূলকে ঠেকাতে বাম কংগ্রেস জোটকে সমর্থনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিন ভোট ছিল উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিনিয়র হাইমাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের জন্য।

তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে বাম কংগ্রেস জোটকে সমর্থনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিন ভোট ছিল উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিনিয়র হাইমাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের জন্য। যদিও বিজেপির তরফে বাম কংগ্রেস জোটকে সমর্থনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মাদ্রাসা পরিচালন কমিটির ভোটে সরগরম হেমতাবাদ

মাদ্রাসা পরিচালন কমিটির ভোটে সরগরম হেমতাবাদ

এদিন হেমতাবাদের ভোগ্রাম হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে ভোট নেওয়া হয়। তাতেই সরগরম গোটা এলাকা।

প্রার্থী দেয়নি বিজেপি

প্রার্থী দেয়নি বিজেপি

এই পরিচালন কমিটির নির্বাচনে বাম কংগ্রেস জোট করে প্রার্থী দিয়েছে। প্রার্থী দিয়েছে তৃণমূল। এমন কী মিমও প্রার্থী দিয়েছে। কিন্তু প্রার্থী দেয়নি বিজেপি।

কালিয়াগঞ্জের হারের প্রভাব

কালিয়াগঞ্জের হারের প্রভাব

সূত্রের খবর অনুযায়ী, মাদ্রাসা পরিচালন কমিটির নির্বাচনে প্রার্থী বাছাই করতে গিয়ে ভাল বেগ পেতে হয়েছে বিজেপিকে। তাই তারা এই ভোট থেকে সরে এসেছে। কেউ কেউ বলছেন কালিয়াগঞ্জে ভোটে হারার প্রভাব পড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বিজেপি সমর্থকরা যাকে খুশি ভোট দিন।

 রামধনু জোট, নাম দিয়েছিলেন মমতা

রামধনু জোট, নাম দিয়েছিলেন মমতা

লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন সিপিএম, কংগ্রেস এবং বিজেপির জোট হয়েছে। তিনি এই জোটকে রামধনু জোট বলেছিলেন। বলেছিলেন গটআপ গেম খেলা বন্ধ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+