কোথায় আছে মমতা! মুকুল থেকে কৈলাস একসঙ্গে আক্রমণ সবার

কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্ব সবাই একসঙ্গে মমতাকে চালাচ্ছে আক্রমণ।

ভয় পেয়েছে মমতার পর এবার কোথায় আছে মমতা। একমাত্র এই মহিলাই তাঁদের সামনে বটগাছের মতো দাঁড়িয়ে রয়েছেন। কেননা বিরোধীরাই বলে থাকেন দলে একটাই পোস্ট, বাকিসব ল্যাম্পপোস্ট। সেই একমাত্র ব্যক্তিকেই আক্রমণের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্ব সবাই একসঙ্গে চালাচ্ছে আক্রমণ।

মুকুল রায়

মুকুল রায়

নিজের টুইটার হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত মুকুল রায়। সেখানে তাঁর প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়। অভিযোগ করে তিনি বলেছেন, একদিনে সর্বোচ্চ আক্রান্ত, আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। হ্যাশ ট্যাগ কোথায় আছে মমতা দিয়ে তিনি তা পোস্ট করেছেন।

কৈলাস বিজয়বর্গীয়

কৈলাস বিজয়বর্গীয়

টুইটার হ্যান্ডেলে হ্যাশ ট্যাগ কোথায় আছে মমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণে সামিল হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তাঁর অভিযোগ করোনার এই সংকটে রোগীর সংখ্যা লুকিয়েছেন। কেন্দ্র থেকে পাঠানো রেশন দুর্নীতি মানুষকে ক্ষুধার্ত করে রেখেছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া হয়নি। মানুষ কি এইজন্যই আপনাকে বেছে নিয়েছিল, প্রশ্ন করেছেন কৈলাস।

অর্জুন সিং

অর্জুন সিং

টুইটার হ্যান্ডেলে হ্যাশ ট্যাগ কোথায় আছে মমতা দিয়ে একের পর এক পোস্ট করে গিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর প্রশ্ন প্রশাসক বসিয়ে কেএমসিকে নিজের কব্জায় নিয়ে কোথায় গেলেন মমতা। গরিব মানুষের রেশন তৃণমূল নেতাদের বাড়িতে ভর্তি করে কোথায় গেলেন মমতা। বাংলার মানুষ যখন বাংলায় ফিরতে ছটফট করছে তাদের চিন্তা ছেড়ে কোথায় গেলেন মমতা।
মা মাটি মানুষ ছেড়ে মানি মানি মানি করে থাকা কোথায় গেলেন মমতা।

সৌমিত্র খান

সৌমিত্র খান

কটাক্ষ করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান বলেছেন আজকে যারা বাইরে আছে তাদের নেই দরকার। ২০২১ শে আমরাও আর চাইনা তৃণমূল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+