বিজেপি লড়াইয়ে আছে মুকুলের নেতৃত্বে, তৃণমূলনেত্রী মমতাকে লড়াই দেওয়ার মতো মুখ নেই
বিজেপি লড়াইয়ে আছে মুকুলের নেতৃত্বে, মমতাকে লড়াই দেওয়ার মতো মুখ নেই পুরভোটে
২০২০-র পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপি ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। মুকুল রায়ের নেতৃ্ত্বে ৫৭ জনের কমিটি তৈরি। প্রচার-পরিকল্পনা ও কৌশল প্রস্তুত হয়ে গেলেও কলকাতা পুরভোটে কে হবেন মেয়র পদপ্রার্থী তা স্থির করতে পারল না বিজেপি। পরিস্থিতি যা, তাতে মুখ ছাড়াই কলকাতা পুরসভা ভোটে লড়তে হবে বিজেপিকে।

কে হবেন সেনাপতি, হদিশ মেলেনি
২০২১-এ মহাযুদ্ধে তৃণমূলকে হারিয়ে রাজ্যের ক্ষমতা দখলই প্রধান উদ্দেশ্য বিজেপির। তার আগে পুরভোটে তৃণমূলকে ধাক্কা দিতে বিজেপি অস্ত্রে শান দিচ্ছে। আগে থেকেই কমিটি গড়ে, প্রচার পরিকল্পনা প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়েছে মুকুল রায়কে। কিন্ত কে হবেন সেনাপতি, তার হদিশ মেলেনি।

শোভন চট্টোপাধ্যায় নিমরাজি মুখ হতে
বিজেপি এমন কারও খোঁজ পাচ্ছে না, যাঁকে মুখ করে কলকাতা পুরসভা ভোটে লড়তে পারে। শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল থেকে ছিনিয়ে এনে বিজেপিতে যোগদান করানোর পর মনে হয়েছিল তিনিই হবেন কলকাতা পুরসভায় বিজেপির মুখ। কিন্তু বিজেপির তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও শোভন চট্টোপাধ্যায় আড়ি পাতেননি।

শোভনের কাছ থেকে ইচিবাচক সাড়া না পেয়ে
শোভনের কাছ থেকে ইচিবাচক সাড়া না পাওয়ায় বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। বিজেপি তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে ঠিকই, কিন্তু দলের হাল ফেরাতে পারেনি তৃণমূল শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার মতো। কলকাতায় সে অর্থে এমন একজন ওজনদান নেতা নেই, যিনি পুরভোটে বিজেপির মুখ হয়ে উঠতে পারেন।

কলকাতা পুরসভা ভোটেও বিধানসভার ফর্মুলা
বিজেপি ঠিক করেছে, বিভিন্ন রাজ্যে বিধানসভায় যে ফর্মুলায় হাঁটা হয়, কলকাতা পুরসভা ভোটেও সেই ফর্মুলা প্রয়োগ করবে বিজেপি। ভোটের আগে কোনও মেয়র পদপ্রার্থী করা হবে না। নির্বাচনের পর জিতলে বেছে নেওয়া হবে মেয়র পদপ্রার্থীকে। আপাতত স্থির হয়েছে, মুকুলের নেতৃত্বে পুরসভা ভোটে লড়বে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications