টলিউডে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে! একের পর এক কলাকুশলীর যোগ এবার গেরুয়া শিবিরে
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যুযুধান দুই পক্ষের সাংগঠনিক পরিবর্তন হয়ে গিয়েছেন। তবে পাহাড় থেকে জঙ্গল চলছে দলবদল। সেই দলবদল থেকে বাদ যায়নি টলিউড। সম্প্রতি টলিউডের বড় সংখ্যক কলাকুশলী
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যুযুধান দুই পক্ষের সাংগঠনিক পরিবর্তন হয়ে গিয়েছেন। তবে পাহাড় থেকে জঙ্গল চলছে দলবদল। সেই দলবদল থেকে বাদ যায়নি টলিউড। সম্প্রতি টলিউডের বড় সংখ্যক কলাকুশলী তৃণমূল কংগ্রেসের শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন।

দলবদলের আঁচ টলিউডে
২০১৯-এর নির্বাচনের আগে তৈরি বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ সংক্ষেপে বিসিএসএস। সেই সময় দুএকজন পরিচিত মুখকে দেখা গিয়েছিল এই সংগঠনে। পরে সময় যত গিয়েছে ততই বেড়েছে বিসিএসএস। এবার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানের প্রায় ১২০ জন কলাকুশলী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

পরিবর্তন ভাবাচ্ছে তৃণমূলকে
যেসব কলাকুশলী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের অভিযোগ এই যোগদান পর্বে ঘাসফুল শিবির থেকে তাঁদের বাধা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সেসব পরোয়া করেননি। সূত্রের খবর অনুযায়ী এই পরিবর্তন টলিউড ইন্ডাস্ট্রিতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।

টলিউডে পাল্লা ভারী হচ্ছে গেরুয়া শিবিরের
এই যোগদানে তৃণমূলের বিশ্বাসে ভাঙন ধরানো গিয়েছে বলেই দাবি করেছে বিসিএসএস। আগামী গিনে ২৫০০ থেকে ৩০০০ কলাকুশলী গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলেও ইঙ্গিত করেছে টলিউডের এই সংগঠন।

নতুন সদস্যদের স্বাগত জানান কাঞ্চনা মৈত্র, রাহুল সিনহারা
টলিউড নায়িকা তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র গেরুয়া শিবিরে আসা কলাকুশলীদের স্বাগত জানান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।












Click it and Unblock the Notifications